Ezekiel 42:9 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাইরের প্রাঙ্গণ থেকে সেখানে গেলে প্রবেশস্থান এই কুঠরীর নিচে পূর্ব দিকে পড়তো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাইরের উঠানে থেকে কেউ যখন ভিতরে ঢোকে নিচের ঘরগুলির প্রবেশপথ পূর্বদিকে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বহিঃপ্রাঙ্গণ হইতে তথায় গেলে প্রবেশস্থান এই কুঠরীর নীচে পূর্ব্বদিকে পড়িত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বহিঃপ্রাঙ্গণ হইতে তথায় গেলে প্রবেশস্থান এই কুঠরির নিচে পূর্বদিকে পড়িত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘরগুলির নীচে বাড়ির পূর্বপ্রান্তে বাইরে উঠোনের দিকে ছিল সদর দরজা। এখান থেকেই শুরু হয়েছিল বাইরের প্রাচীর বেষ্টনী। মন্দিরের দক্ষিণ দিকে উত্তরের দালান বাড়ির মতই আর একটি বাড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দালানটির পূর্ব দিকে এই কামরাগুলির তলায় ছিল প্রবেশপথ আর তাই লোকে বাইরের প্রাঙ্গণ থেকে এতে প্রবেশ করতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরের উঠোন থেকে গেলে ঢোকার জায়গা এই ঘরের নীচে পূর্ব দিকে ছিল।