Ezekiel 43:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তারা নিজেদের কৃত সমস্ত কাজের জন্য লজ্জিত হয়, তবে তুমি তাদেরকে এবাদতখানার আকার, গঠন, নির্গমন-স্থান ও প্রবেশ-স্থানগুলো, তার সমস্ত আকৃতি ও সমস্ত অনুশাসন, তার সমস্ত আকৃতি ও সমস্ত ব্যবস্থার কথা জানাও, আর তাদের সাক্ষাতে লেখ; এবং তারা তার সমস্ত আকৃতি ও সমস্ত অনুশাসন রক্ষা করে তদনুযায়ী কাজ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা যদি তাদের সব কাজের জন্য লজ্জিত হয়, তবে মন্দিরের নকশার খুঁটিনাটি তাদের জানাও—তার ব্যবস্থা, তার বাইরে যাবার ও ভিতরে ঢুকবার পথ—তার সম্পূর্ণ নকশা এবং তার নিয়ম ও আইনকানুন। তার সবকিছু তাদের সামনে লেখ যাতে তারা তার নকশা অনুসারে কাজ করতে পারে এবং তার সব নিয়ম মেনে চলতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তাহারা আপনাদের কৃত সমস্ত কর্ম্ম প্রযুক্ত লজ্জিত হয়, তবে তুমি তাহাদিগকে গৃহের আকার, গঠন, নির্গমন-স্থান ও প্রবেশ-স্থান সকল, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত ব্যবস্থা জ্ঞাত কর, আর তাহাদের সাক্ষাতে লিখ; এবং তাহারা তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি রক্ষা করিয়া তদনুযায়ী কর্ম্ম করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তাহারা আপনাদের কৃত সমস্ত কর্ম প্রযুক্ত লজ্জিত হয়, তবে তুমি তাহাদিগকে গৃহের আকার, গঠন, নির্গমন-স্থান ও প্রবেশস্থান সকল, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত ব্যবস্থা জ্ঞাত কর, আর তাহাদের সাক্ষাতে লিখ; এবং তাহারা তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি রক্ষা করিয়া তদনুযায়ী কর্ম করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যদি তাদের সব কাজের জন্য লজ্জিত হয় তবে উপাসনা-ঘরের নক্শাটার খুঁটিনাটি তাদের জানাও; তার কাঠামো, তার বাইরে যাবার ও ভিতরে ঢুকবার পথ, অর্থাৎ তার পুরো নক্শা ও তার সব নিয়ম ও আইন-কানুন তাদের কাছে প্রকাশ কর। তার সব কিছু তাদের সামনে লেখ যাতে তারা তার নক্শা অনুসারে কাজ করতে পারে এবং তার সব নিয়ম মেনে চলতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যদি তাদের সব কাজের জন্য লজ্জিত হয় তবে বায়তুল-মোকাদ্দসের নক্শাটার খুঁটিনাটি তাদের জানাও; তার কাঠামো, তার বাইরে যাবার ও ভিতরে ঢুকবার পথ, অর্থাৎ তার পুরো নক্শা ও তার সব নিয়ম ও শরীয়ত তাদের কাছে প্রকাশ কর। তার সব কিছু তাদের সামনে লেখ যাতে তারা তার নক্শা অনুুসারে কাজ করতে পারে এবং তার সব নিয়ম মেনে চলতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর, নিজেদের কৃতকর্মের জন্য যদি তারা লজ্জিত হয়, তাহলে এই মন্দিরের গঠনশৈলী ও পরিকল্পনা, এর নক্শা, এর প্রবেশপথ ও বহির্গমনের পথ, এর আকার এবং সমস্ত রকম সাজ-সরঞ্জাম এবং এখানকার নিয়ম-কানুন ও বিধি-বিধান তাদের কাছে ব্যাখ্যা করে বলবে। এ সব কথা তুমি লিখে নাও যেন কী ভাবে সবকিছু সাজানো হয়েছে, সব যেন বুঝতে পারে এবং সমস্ত বিধি-বিধান তারা বিহিতভাবে পালন করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তাদের কৃত সমস্ত মন্দ কাজের জন্য তারা লজ্জিত হবে| তারা সেই মন্দিরের নক্শা সম্বন্ধে জানুক| জানুক কিভাবে তা গড়া যাবে, প্রবেশ দ্বার ও প্রস্থানদ্বার কোথায় সে সব এবং মন্দিরের সমস্ত নকশাটাই জানুক| তার বিষয়ে যে বিধি ও নিয়ম রয়েছে, তাও তাদের শিখিয়ে দিও| এবং প্রত্যেকে যেন দেখতে পায় এবং মন্দিরের বিধিসমূহ পালন করে সেই জন্য এগুলি প্রত্যেকের জন্য লেখ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তারা তাদের সব কাজের জন্য লজ্জিত হয়, তবে তাদের কাছে ঘরের নক্সা প্রকাশ কর, বর্ণনা কর তার ঢোকার, বেরোনার জায়গা, সব তার নকশা ও সব বিধি, তারপর তাদের চোখের সামনে লেখ; যাতে তারা তার সব নকশা এবং বিধি যাতে তারা মেনে চলে।