Ezekiel 43:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবাদতখানার ব্যবস্থা এই; পর্বতের শিখরে চারদিকে তার সমস্ত পরিসীমা অতি পবিত্র। দেখ, এ-ই সেই এবাদতখানার ব্যবস্থা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই হল মন্দিরের ব্যবস্থা, পাহাড়ের উপরকার চারিদিকের সব এলাকা হবে মহাপবিত্র। এটাই মন্দিরের ব্যবস্থা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গৃহের ব্যবস্থা এই; পর্ব্বতের শিখরে চারিদিকে তাহার সমস্ত পরিসীমা অতি পবিত্র। দেখ, ইহাই সেই গৃহের ব্যবস্থা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গৃহের ব্যবস্থা এই; পর্বতের শিখরে চারিদিকে তাহার সমস্ত পরিসীমা অতি পবিত্র। দেখ, ইহাই সেই গৃহের ব্যবস্থা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই হল উপাসনা-ঘরের আইন- পাহাড়ের উপরকার চারদিকের সব এলাকা হবে মহা পবিত্র। উপাসনা-ঘরের আইন এই রকমই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই হল বায়তুল-মোকাদ্দসের আইন্ত পাহাড়ের উপরকার চারদিকের সব এলাকা হবে মহা পবিত্র। বায়তুল-মোকাদ্দসের আইন এই রকমই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতের চূড়ায় মন্দির ঘিরে সমস্ত এলাকা শুচি এবং পবিত্র–এই হল মন্দিরের বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দির সম্বন্ধে এই হল বিধি: এই সীমানার মধ্যবর্তী যে পাহাড়, তার চূড়োর সমস্ত জায়গাটাও অতি পবিত্র| মন্দির সম্বন্ধে বিধিগুলি এই:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘরের জন্য এই ব্যবস্থা; পর্বত শিখর থেকে চারিদিকের সব পরিসীমা পর্যন্ত, এটা হবে অতি পবিত্র। দেখ, এটাই সে ঘরের জন্য ব্যবস্থা।