Ezekiel 43:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভূমিতে অবস্থিত মূল থেকে অধঃস্থ সোপানাকৃতি পর্যন্ত দুই হাত ও তার পরিসর এক হাত; আবার সেই ছোট সোপানাকৃতি থেকে বড় সোপানাকৃতি পর্যন্ত চার হাত ও তার চওড়া এক হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিচের অংশটি ভিত্তি থেকে দু-হাত উঁচু ও এক হাত চওড়া, এবং ছোটো সোপানাকৃতি থেকে বড়ো সোপানাকৃতি পর্যন্ত চার হাত উঁচু ও এক হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভূমিতে স্থিত মূল অবধি অধঃস্থ সোপানাকৃতি পর্য্যন্ত দুই হস্ত ও তাহার পরিসর এক হস্ত; আবার সেই ক্ষুদ্র সোপানাকৃতি অবধি বৃহৎ সোপানাকৃতি পর্য্যন্ত চারি হস্ত ও তাহার প্রস্থ এক হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভূমিতে স্থিত মূল অবধি অধঃস্থ সোপানাকৃতি পর্যন্ত দুই হস্ত ও তাহার পরিসর এক হস্ত; আবার সেই ক্ষুদ্র সোপানাকৃতি অবধি বৃহৎ সোপানাকৃতি পর্যন্ত চারি হস্ত ও তাহার প্রস্থ এক হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীচের অংশটা ভিত্তি থেকে দু’হাত উঁচু; তার উপরের অংশটা চার হাত উঁচু কিন্তু নীচের অংশ থেকে চারদিকে এক হাত করে ছোট এবং তার উপরের অংশটা তার নীচের অংশ থেকে চার হাত উঁচু, কিন্তু নীচের অংশ থেকে চারদিকে এক হাত করে ছোট। বেদীর উপরের অংশটা হবে চৌকো, বারো হাত লম্বা ও বারো হাত চওড়া। তার চারকোণা থেকে চারটা শিং উপর দিকে বেরিয়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীচের অংশটা ভিত্তি থেকে দু’হাত উঁচু; তার উপরের অংশটা চার হাত উঁচু কিন্তু নীচের অংশ থেকে চারদিকে এক হাত করে ছোট এবং তার উপরের অংশটা তার নীচের অংশ থেকে চার হাত উঁচু, কিন্তু নীচের অংশ থেকে চারদিকে এক হাত করে ছোট। কোরবানগাহের উপরের অংশটা হবে চারকোনা বিশিষ্ট, বারো হাত লম্বা ও বারো হাত চওড়া। তার চারকোণা থেকে চারটা শিং উপর দিকে বেরিয়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাটির উপরে ভিত থেকে বেদীর নীচের ধাপ দু হাত উঁচু। তারপরের অংশ নীচের ধাপের ধার থেকে চারিদিক দিয়ে এক বিঘত ভিতরে চার হাত উঁচু হয়ে উঠে গেছে। এই ধাপের পর আবার তার ধার থেকে চারিদিক দিয়ে এক বিঘত ভিতরে পিছিয়ে আরও চার হাত উঁচু ধাপ রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাটি থেকে তলার প্রান্ত পর্যন্ত গোড়ার মাপ 2 হাত, প্রস্থে 1 হাত এবং ছোট ধার থেকে বড় ধার মাপে 4 হাত, প্রস্থে 2 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্ত থেকে ভূমির স্তর বেদির নিচের স্তর পর্যন্ত দুহাত এবং ঐ স্তর একহাত চওড়া। তারপর বেদির ছোটো স্তর বড় সীমানা পর্যন্ত চারহাত এবং বড় সীমানা এক হাত চওড়া।