Ezekiel 43:15 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উপরিস্থ কোরবানগাহ্ চার হাত; এবং কোরবানগাহ্ থেকে চারটি শিং উপরের দিকে উঠে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদির উপরের যে অংশের উনুন চার হাত উঁচু, এবং তার উপরে চারটে শিং থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উপরিস্থ বেদি চারি হস্ত; এবং পুণ্যচুল্লী হইতে তাহার ঊর্দ্ধে চারি শৃঙ্গ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উপরিস্থ বেদি চারি হস্ত; এবং পুণ্যচুল্লী হইতে তাহার ঊর্ধ্বে চারি শৃঙ্গ হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই চূড়ার অংশটিতে আছে অগ্নিকুণ্ড, এখানে হোমবলি উৎসর্গ করা হয়। বেদীর সবচেয়ে উঁচু ধাপে হোম কুণ্ডের চারিদিকে চারটি কোণ আরও উঁচু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীতে পবিত্র আগুনের জায়গাটা উচ্চতায় 4 হাত| চার কোণ শিংযের আকারের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বেদির ওপরে উনান থাকে উপহার পোড়ানোর জন্য সেটা চারহাত উঁচু এবং চারটে শিং উনুনের ওপরকে নির্দেশ করে।