Ezekiel 43:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ বলেন, সাদোক বংশজাত সে লেবীয় ইমামেরা আমার পরিচর্যা করতে আমার কাছে উপস্থিত হয়, তাদেরকে তুমি গুনাহ্‌-কোরবানীর জন্য একটি যুবা ষাঁড় দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু বলেন, সাদোকের বংশের যে লেবীয় যাজকেরা আমার পরিচর্যা করার জন্য আমার কাছে আসে তাদের তুমি পাপার্থক বলিদানের জন্য একটি যুবা ষাঁড় দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু কহেন, সাদোক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্য্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবাবৃষ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু কহেন, সাদোক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবাবৃষ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাদোকের বংশের যে পুরোহিতেরা আমার সেবা করবার জন্য আমার কাছে আসে তুমি পাপ-উৎসর্গের জন্য তাদের একটা যুবা ষাঁড় দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাদোকের বংশের যে ইমামেরা আমার এবাদত-কাজ করবার জন্য আমার কাছে আসে তুমি গুনাহের কোরবানীর জন্য তাদের একটা যুবা ষাঁড় দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র সাদোকের বংশধর লেবী গোষ্ঠীর পুরোহিতেরাই আমার সেবা করার জন্য আমার সান্নিধ্যে আসতে পারবে। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করলাম। প্রায়শ্চিত্তের বলিরূপে তুমি তাদের একটি বৃষবৎস দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সাদোক পরিবারের জন্য পাপার্থক বলি হিসাবে একটি যুব ষাঁড় দেবে| এই লোকরা লেবী পরিবারগোষ্ঠীর যাজক| এই লোকরা আমার কাছে উৎসর্গ এনে আমার সেবা করবে|’” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পশু পাল থেকে একটা যুব ষাঁড় দেবে পাপের উপহার হিসাবে সাদোক বংশের যে লেবীয় যাজকরা আমার সেবা করতে আসবে তাদের জন্য। এই কথা প্রভু সদাপ্রভু বলেন।