Ezekiel 43:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, পূর্ব দিক থেকে ইসরাইলের আল্লাহ্র মহিমা আসল; তাঁর আওয়াজ জলরাশির শব্দের মত এবং তাঁর প্রতাপে দুনিয়া উজ্জ্বল হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমি পূর্বদিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা দেখলাম। তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া জলের গর্জনের মতো, এবং তাঁর মহিমায় পৃথিবী উজ্জ্বল হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, পূর্ব্বদিক্ হইতে ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ আসিল; তাঁহার শব্দ জলরাশির শব্দের ন্যায়, এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, পূর্বদিক্ হইতে ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ আসিল; তাঁহার শব্দ জলরাশির শব্দের ন্যায়, এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর আমি পূর্ব দিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা আসতে দেখলাম। তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া জলের গর্জনের মত এবং তাঁর মহিমায় পৃথিবী উজ্জ্বল হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আমি পূর্ব দিক থেকে ইসরাইলের আল্লাহ্র মহিমা আসতে দেখলাম। তাঁর গলার আওয়াজ ছিল জোরে বয়ে যাওয়া পানির গর্জনের মত এবং তাঁর মহিমায় দুনিয়া উজ্জ্বল হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে গিয়ে আমি দেখলাম, ইসরায়েলের প্রভু পরমেশ্বরের শ্রীমুখের উজ্জ্বল জ্যোতি পূর্বদিক থেকে এগিয়ে আসছে। সাগর গর্জনের মত ধ্বনিত হচ্ছে পরমেশ্বরের গুরু গম্ভীর কন্ঠস্বর, উজ্জ্বল আলোয় উদ্ভাসিত পৃথিবীর বুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে পূর্ব দিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা এসে উপস্থিত হল| ঈশ্বরের রব সমুদ্রের গর্জনের মত মনে হল এবং তাঁর মহিমার আলোয় ভূমি আলোকিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, পূর্ব দিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা এল; তাঁর শব্দ জলরাশির শব্দের মত এবং পৃথিবী তাঁর মহিমায় দীপ্তিময় হল।