Ezekiel 43:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তার রক্তের কিছু পরিমাণ নিয়ে কোরবানগাহ্র চারটি শিংয়ে, সিঁড়ির চার প্রান্তে ও চারদিকে তার নিকালে সেচন করে কোরবানগাহ্ পাক-পবিত্র করবে ও তার জন্য কাফ্ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তার কিছু রক্ত নিয়ে বেদির চারটে শিংয়ে, মাঝখানের অংশের চার কোনায় ও কিনারার সব দিকে লাগাবে, যেন বেদি শুদ্ধ হয় ও তার জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহার রক্তের কিয়দংশ লইয়া বেদির চারি শৃঙ্গে, সোপানের চারি প্রান্তে ও চারিদিকে তাহার নিকালে সেচন করিয়া বেদি মুক্তপাপ করিবে, ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহার রক্তের কিয়দংশ লইয়া বেদির চারি শৃঙ্গে, সোপানের চারি প্রান্তে ও চারিদিকে তাহার নিকালে সেচন করিয়া বেদি শুচি করিবে, ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তার কিছু রক্ত নিয়ে বেদীর চারটা শিংয়ে, মাঝখানের অংশের চার কোণায় ও কিনারার সব দিকে লাগাবে; এইভাবে পাপ ঢাকবার অনুষ্ঠান করে বেদীটা শুচি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তার কিছু রক্ত নিয়ে কোরবানগাহের চারটা শিংয়ে, মাঝখানের অংশের চার কোণায় ও কিনারার সব দিকে লাগাবে; এইভাবে গুনাহ্ ঢেকে কোরবানগাহ্টি পাক-সাফ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বলির কিছুটা রক্ত নিয়ে যজ্ঞ বেদীর চারটি উঁচু কোণে, মাঝখানের ধাপের চারকোণে এবং তার চারিদিকের বেড়ে লাগিয়ে দেবে। এইভাবে তুমি বেদী শুদ্ধ করে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে তা বেদীর চার কোণের চারটি সিং-এ লাগাবে এবং তার চারদিকের ধারেও লাগাবে| এইভাবে তুমি অবশ্য বেদী টিকে শুচি করবে এবং তাকে গ্রহণযোগ্য করে তোল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তার থেকে কিছুটা রক্ত নেবে এবং বেদির চারটে শিঙের ওপরে রাখবে চারদিকের চার প্রান্তে পাপ মুক্ত করবে এবং প্রায়শ্চিত্ত করবে।