Ezekiel 43:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি ঐ গুনাহ্র জন্য ষাঁড় নিয়ে যাবে, আর সে পবিত্র এলাকার বাইরে এবাদতখানার নির্ধারিত স্থানে তা পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তুমি ওই পাপার্থক ষাঁড়টি নিয়ে যাবে এবং সেটি উপাসনার স্থানের বাইরে মন্দিরের নিরূপিত জায়গায় পুড়িয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্ম্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি পাপ-উৎসর্গের জন্য জবাই করা ষাঁড়টা নিয়ে উপাসনা-ঘরের এলাকার বাইরে পবিত্র জায়গার নির্দিষ্ট স্থানে সেটা পোড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি গুনাহের কোরবানীর জন্য জবাই করা ষাঁড়টা নিয়ে বায়তুল-মোকাদ্দসের এলাকার বাইরে পবিত্র জায়গার নির্দিষ্ট স্থানে সেটা পোড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া বৃষ বৎসটি মন্দিরের এলাকার বাইরে নির্দিষ্ট জায়গাটিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পাপার্থক বলির জন্য সেই ষাঁড় নিয়ে তা মন্দিরের বাইরের চত্বরের উপযুক্ত জায়গায় পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তুমি ঐ পাপের উপহার হিসাবে ষাঁড় নিয়ে যাবে এবং মন্দিরের বাইরে ঘরের সেটা পুড়িয়ে দেবে।