Ezekiel 43:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি দ্বিতীয় দিনে গুনাহ্-কোরবানী হিসেবে একটি নিখুঁত ছাগল কোরবানী করবে; তাতে ইমামেরা ষাঁড় দ্বারা যেমন করেছিল, তেমনি কোরবানগাহ্ পাক-পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দ্বিতীয় দিনে তুমি পাপার্থক বলির জন্য একটি নিখুঁত পাঁঠা উৎসর্গ করবে, এবং বেদিটা শুচি করবে যেমন করে ষাঁড় দিয়ে করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি দ্বিতীয় দিনে পাপার্থক বলিরূপে এক নির্দ্দোষ ছাগ উৎসর্গ করিবে; তাহাতে [যাজকেরা] বৃষ দ্বারা যেমন করিয়াছিল, তেমনি যজ্ঞবেদি মুক্তপাপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি দ্বিতীয় দিনে পাপার্থক বলিরূপে এক নির্দোষ ছাগ উৎসর্গ করিবে; তাহাতে [যাজকেরা] বৃষ দ্বারা যেমন করিয়াছিল, তেমনি যজ্ঞবেদি শুচি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দ্বিতীয় দিনে তুমি একটা খুঁতহীন পাঁঠা নিয়ে আসবে, আর পুরোহিতেরা পাপ-উৎসর্গের অনুষ্ঠান করবে এবং বেদীটা ষাঁড়ের রক্ত দিয়ে যেমন শুচি করা হয়েছিল তেমনিভাবে শুচি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দ্বিতীয় দিনে তুমি একটা নিখুঁত ছাগল নিয়ে আসবে, আর ইমামেরা গুনাহের কোরবানী দেবে এবং কোরবানগাহ্টি ষাঁড়ের রক্ত দিয়ে যেমন পাক-সাফ করা হয়েছিল তেমনিভাবে পাক-সাফ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন একটি নিখুঁত ছাগ এনে প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে। বৃষের রক্ত দিয়ে যেভাবে বেদী শুদ্ধ করেছিলে, সেইভাবে ছাগরক্ত দিয়ে বেদী শুদ্ধ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দ্বিতীয় দিনে তুমি এক নির্দোষ পুং ছাগ উৎসর্গ করবে| তা হবে পাপার্থক বলি| যেভাবে যাজক ষাঁড় ব্যবহার করে বেদী শুচি করেছিল সেই ভাবেই তারা এটা দিয়ে বেদী শুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দ্বিতীয় দিনের তুমি পাপের জন্য বলিরূপে একটা নির্দোষ ছাগল উৎসর্গ করবে; যাজকেরা যজ্ঞবেদি পাপমুক্ত করবে যেমন তারা ষাঁড় দিয়ে করেছিল।