Ezekiel 43:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওর পবিত্রকরণ সমাপ্ত হলে পর তুমি নিখুঁত একটি যুবা ষাঁড় ও পালের নিখুঁত একটি ভেড়া কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার যখন সেটি শুচি করা হয়ে যাবে, তোমাকে একটি যুবা ষাঁড় ও পাল থেকে একটি মেষ উৎসর্গ করতে হবে, দুটোই নিখুঁত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার মুক্তপাপ করণ সমাপ্ত হইলে পর তুমি নির্দ্দোষ এক যুবাবৃষ ও পালের নির্দ্দোষ এক মেষ উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার শুচিকরণ সমাপ্ত হইলে পর তুমি নির্দোষ এক যুবাবৃষ ও পালের নির্দোষ এক মেষ উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা শুচি করা হলে পর তুমি একটা খুঁতহীন যুবা ষাঁড় ও পাল থেকে একটা খুঁতহীন ভেড়া নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে; পুরোহিতেরা তার উপর নুন ছিটিয়ে দিয়ে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌টি পাক-সাফ করা হলে পর তুমি একটা নিখুঁত যুবা ষাঁড় ও পাল থেকে একটা নিখুঁত ভেড়া নিয়ে মাবুদের সামনে উপস্থিত করবে; ইমামেরা তার উপর লবণ ছিটিয়ে দিয়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর একটি বৃষ বৎস ও একটি মেষ আমার কাছে নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন বেদী শুচিকরণের কাজ শেষ হবে তখন তুমি নির্দোষ এক যুব ষাঁড় ও তার সাথে এক নির্দোষ পুং মেষ এনে তা উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি তা পাপমুক্ত করা শেষ করবে তখন পাল থেকে নির্দোষ এক যুবষাঁড় এবং পালের নির্দোষ এক ভেড়া উৎসর্গ করবে।