Ezekiel 43:24 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে মাবুদের সম্মুখে উপস্থিত করবে এবং ইমামেরা তাদের উপরে লবণ ফেলে দিয়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী উদ্দেশ্যে তাদেরকে কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সেগুলি সদাপ্রভুর সামনে উপস্থিত করবে, এবং যাজকেরা তাদের উপরে নুন ছিটাবে আর সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে সেগুলি বলি দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজকগণ তাহাদের উপরে লবণ ফেলিয়া দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে তাহাদিগকে বলিদান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজকগণ তাহাদের উপরে লবণ ফেলিয়া দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে তাহাদিগকে বলিদান করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুটিই নিখুঁত হওয়া চাই। পুরোহিতেরা তাদের উপর লবণ ছিটিয়ে দেবে এবং আমার উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তুমি তা প্রভুর সামনে উৎসর্গ করবে| যাজকরা তার উপরে নুন ছিটাবে| তারপর যাজকরা সেই ষাঁড় ও পুং মেষকে হোমবলি হিসেবে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যাজকরা তাদের ওপরে নুন ছিটিয়ে দিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য তাদেরকে বলিদান করবে।