Ezekiel 43:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক সপ্তাহ কাল প্রতিদিন তুমি গুনাহ্‌-কোরবানী হিসেবে এক একটি ছাগল কোরবানী করবে; আর তারা নিখুঁত একটি যুবা ষাঁড় ও পালের একটি ভেড়া কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সাত দিন ধরে তুমি পাপার্থক বলির জন্য প্রতিদিন একটি করে পাঁঠা উৎসর্গ করবে; এছাড়াও তোমাকে একটি ষাঁড় ও পাল থেকে একটি মেষ দিতে হবে, দুটোই নিখুঁত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তাহ কাল প্রতিদিন তুমি পাপার্থক বলিরূপে এক এক ছাগ উৎসর্গ করিবে; আর তাহারা নির্দ্দোষ এক যুবাবৃষ ও পালের এক মেষ উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তাহ কাল প্রতিদিন তুমি পাপার্থক বলিরূপে এক এক ছাগ উৎসর্গ করিবে; আর তাহারা নির্দোষ এক যুবাবৃষ ও পালের এক মেষ উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সাত দিন ধরে তোমাকে প্রতিদিন পাপ-উৎসর্গের জন্য একটা করে পাঁঠা দিতে হবে। এছাড়াও একটা যুবা ষাঁড় ও পাল থেকে একটা ভেড়া দিতে হবে; সবগুলোই যেন খুঁতহীন হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সাত দিন ধরে তোমাকে প্রতিদিন গুনাহের কোরবানীর জন্য একটা করে ছাগল দিতে হবে। এছাড়াও একটা যুবা ষাঁড় ও পাল থেকে একটা ভেড়া দিতে হবে; সবগুলোই যেন নিখুঁত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাত দিন ধরে দৈনিক একটি করে ছাগ, বৃষ এবং মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে আমার উদ্দেশে তোমায় উৎসর্গ করতে হবে। পশুগুলির প্রত্যেকটি নিখুঁত হওয়া চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত দিনের প্রত্যেক দিনের পাপার্থক বলির জন্য তুমি ছাগ উৎসর্গ করবে| এছাড়াও তুমি একটি যুব ষাঁড় ও পালের পুং মেষ তৈরী করে রাখবে| এই সব পশুরা যেন নির্দোষ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অবশ্যই পাপের জন্য বলিরূপে এক সপ্তাহ ধরে প্রতিদিন এক একটা ছাগল উৎসর্গ করবে এবং যাজকেরা নির্দোষ এক যুবষাঁড় ও পালের এক ভেড়া উৎসর্গ করবে।