Ezekiel 43:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তাহ কাল তারা কোরবানগাহ্‌র জন্য কাফ্‌ফারা দেবে, তা পাক-পবিত্র করবে ও সংস্কার দ্বারা পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন ধরে বেদির জন্য প্রায়শ্চিত্ত করবে ও শুচি করবে; এইভাবে সেটি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তাহ কাল তাহারা যজ্ঞবেদির জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহা শুচি করিবে ও সংস্কার দ্বারা পূত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তাহ কাল তাহারা যজ্ঞবেদির জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহা শুচি করিবে ও সংস্কার দ্বারা পবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা সাত দিন ধরে বেদীর পাপ ঢাকবার অনুষ্ঠান করে সেটা শুচি করবে; এইভাবে তারা বেদীটা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা সাত দিন ধরে কোরবানগাহের গুনাহ্‌ ঢাকবার কাজ করে সেটা পাক-সাফ করবে; এইভাবে তারা কোরবানগাহ্‌টি পবিত্র করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন ধরে পুরোহিতেরা যজ্ঞবেদীতে শুচি করে ব্যবহারের উপযুক্ত করে তুলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিন ধরে যাজকরা বেদীটিকে শুচি করবে যাতে ঈশ্বরের উপাসনার জন্য তা প্রস্তুত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যজ্ঞবেদির জন্য প্রায়শ্চিত্ত করবে এক সপ্তাহ ধরে এবং শুচি করবে এবং এই ভাবে তারা অবশ্যই পবিত্র করবে।