Ezekiel 43:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব দিন অতীত হলে পর অষ্টম দিন থেকে ইমামেরা সেই কোরবানগাহে তোমাদের পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করবে, তাতে আমি তোমাদেরকে গ্রাহ্য করবো; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দিনগুলি শেষ হলে পর, আট দিনের দিন থেকে, যাজকেরা সেই বেদির উপরে তোমাদের হোমার্থক ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবে। তখন আমি তোমাদের গ্রহণ করব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকল দিন অতীত হইলে পর অষ্টম দিন হইতে যাজকেরা সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমার্থক ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবে, তাহাতে আমি তোমাদিগকে গ্রাহ্য করিব; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল দিন অতীত হইলে পর অষ্টম দিন হইতে যাজকেরা সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমার্থক ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবে, তাহাতে আমি তোমাদিগকে গ্রাহ্য করিব; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দিনগুলো শেষ হলে পর আট দিনের দিন থেকে পুরোহিতেরা সেই বেদীর উপর তোমাদের পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে। তখন আমি তোমাদের গ্রহণ করব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দিনগুলো শেষ হলে পর আট দিনের দিন থেকে ইমামেরা সেই কোরবানগাহের উপর তোমাদের পোড়ানো ও যোগাযোগ-কোরবানী দেবে। তখন আমি তোমাদের কবুল করব। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে সাতদিন কেটে গেলে পুরোহিতেরা জনসাধারণের আনা হোমবলি ও স্বস্ত্যয়ন বলি যজ্ঞবেদীতে উৎসর্গ করতে পারবে। তখন আমি তোমাদের সবার উপরে তুষ্ট হব, এ কথা আমি সর্বাধিপতি প্রভু বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত দিনের পর অষ্টম দিনে যাজক অবশ্যই হোমবলি ও সহভাগীতার বলি বেদীতে উৎসর্গ করবে| তখন আমি তোমায় গ্রহণ করব|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অবশ্যই এই দিন গুলো শেষ করবে এবং অষ্টম দিন থেকে যাজকেরা সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমের জন্য বলি দেবে এবং শান্তির জন্য বলি উৎসর্গ করবে এবং আমি তোমাদেরকে গ্রহণ করবো; এটা প্রভু সদাপ্রভু বলেন।