Ezekiel 43:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে দর্শন দেখেছিলাম, অর্থাৎ যখন তিনি নগরের বিনাশ করতে এসেছিলেন, তখন যে দর্শন দেখেছিলাম, এই দর্শনটিও সেই একই রকম, আর কবার নদীর তীরেও একই রকম দর্শন দেখেছিলাম; তখন আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দর্শন আমি দেখলাম সেটি সেই দর্শনের মতো যা আমি দেখেছিলাম যখন তিনি নগর ধ্বংস করতে এসেছিলেন এবং কবার নদীর তীরে সেই দর্শনের মতো, আর আমি উপুড় হয়ে পড়লাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে দৃশ্য দেখিয়াছিলাম, অর্থাৎ যখন নগরের বিনাশ করিতে আসিয়াছিলাম, তখন যে দৃশ্য দেখিয়াছিলাম, এ তদ্রূপ দৃশ্য, আর কবার নদীর তীরে যে দৃশ্য দেখিয়াছিলাম, তদ্রূপ দৃশ্য; তখন আমি উপুড় হইয়া পড়িলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে দৃশ্য দেখিয়াছিলাম, অর্থাৎ যখন নগরের বিনাশ করিতে আসিয়াছিলাম, তখন যে দৃশ্য দেখিয়াছিলাম, এ তদ্রূপ দৃশ্য, আর কবার নদীর তীরে যে দৃশ্য দেখিয়াছিলাম, তদ্রূপ দৃশ্য; তখন আমি উবুড় হইয়া পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দর্শন দেখে আমি উবুড় হয়ে পড়লাম; আমি শহর-ধ্বংসের যে দর্শন কবার নদীর ধারে দেখেছিলাম এই দর্শনটা ছিল তারই মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দর্শন দেখে আমি উবুড় হয়ে পড়লাম; আমি শহর-ধ্বংসের যে দর্শন কবার নদীর ধারে দেখেছিলাম এই দর্শনটা ছিল তারই মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আজকের এই দর্শন ঠিক আগের সেই দর্শনের মত, যেদিন ঈশ্বর এসেছিলেন জেরুশালেম ধ্বংস করতে এবং এমনিই আর একটি দর্শন পেয়েছিলাম কিবার নদীতীরে। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দর্শনটি ছিল সেটির মত যখন আমি দেখেছিলাম তিনি জেরুশালেম শহর ধ্বংস করতে এসেছিলেন এবং কবার নদীর ধারে আমি যে দর্শন দেখেছিলাম সেটার মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এটা একটা দৃশ্য যা আমি দেখেছিলাম, যখন তিনি শহর ধ্বংস করতে এসেছিলেন এবং যে দৃশ্য আমি কবার নদীর তীরে দেখেছিলাম এ সেরকম দৃশ্য এবং আমি উপুড় হয়ে পড়লাম।