Ezekiel 43:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের মহিমা পূর্বমুখী দ্বারের পথ দিয়ে গৃহে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বমুখী দ্বারের মধ্যে দিয়ে সদাপ্রভুর মহিমা মন্দিরে ঢুকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর প্রতাপ পূর্ব্বাভিমুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর প্রতাপ পূর্বাভিমুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর মহিমা পূর্বমুখী ফটকের মধ্য দিয়ে উপাসনা-ঘরে ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের মহিমা পূর্বমুখী দরজার মধ্য দিয়ে বায়তুল-মোকাদ্দসে ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উজ্জ্বল আলো পূর্বদ্বার দিয়ে সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পূর্ব দিকের দরজা থেকে প্রভুর মহিমা মন্দিরের মধ্যে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভুর মহিমা পূর্ব দিকের খোলা দরজার পথ দিয়ে ঘরে ঢুকলো।