Ezekiel 43:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রূহ্ আমাকে উঠিয়ে অন্তঃপ্রাঙ্গণে আনলেন; আর দেখ, এবাদতখানা মাবুদের প্রতাপে পরিপূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ঈশ্বরের আত্মা আমাকে তুলে ভিতরের উঠানে নিয়ে গেলেন, আর সদাপ্রভুর মহিমায় মন্দির ভরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আত্মা আমাকে উঠাইয়া অন্তঃপ্রাঙ্গণে আনিলেন; আর দেখ, গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আত্মা আমাকে উঠাইয়া অন্তঃপ্রাঙ্গণে আনিলেন; আর দেখ, গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর আত্মা আমাকে তুলে ভিতরের উঠানে নিয়ে গেলেন, আর সদাপ্রভুর মহিমায় উপাসনা-ঘরটা ভরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের রূহ্ আমাকে তুলে ভিতরের উঠানে নিয়ে গেলেন, আর মাবুদের মহিমায় বায়তুল-মোকাদ্দস ভরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরে আত্মা তখন আমাকে তুলে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে গিয়ে দেখলাম, মন্দিরের ভিতরটা প্রভু পরমেশ্বরের মহিমার আলোক বিভায় পূর্ণ হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আত্মা আমায় তুলে নিয়ে ভেতরের প্রাঙ্গণের মধ্যে নিয়ে এল| প্রভুর মহিমা মন্দির পরিপূর্ণ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আত্মা আমাকে উঠিয়ে নিয়ে এলো ভেতরের উঠোনে। দেখ, ঘর সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল।