Ezekiel 43:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি শুনলাম, এবাদতখানার মধ্য থেকে এক জন আমার কাছে কথা বলছেন, তখন এক ব্যক্তি আমার পাশে দণ্ডায়মান হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ব্যক্তি যখন আমার পাশে দাড়িয়েছিলেন, আমি শুনলাম মন্দিরের মধ্যে থেকে কেউ যেন আমার সঙ্গে কথা বলছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি শুনিলাম, গৃহের মধ্য হইতে এক জন আমার কাছে কথা বলিতেছেন, তখন এক ব্যক্তি আমার পার্শ্বে দণ্ডায়মান হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি শুনিলাম, গৃহের মধ্য হইতে একজন আমার কাছে কথা বলিতেছেন, তখন এক ব্যক্তি আমার পার্শ্বে দণ্ডায়মান হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মানুষটি তখন আমার পাশে দাঁড়িয়ে ছিলেন, আর আমি উপাসনা-ঘরের মধ্য থেকে কাউকে আমার সংগে কথা বলতে শুনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মানুষটি তখন আমার পাশে দাঁড়িয়ে ছিলেন, আর আমি বায়তুল-মোকাদ্দসের মধ্য থেকে কাউকে আমার সংগে কথা বলতে শুনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিব্য পুরুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি শুনলাম, প্রভু পরমেশ্বর মন্দিরের ভিতর থেকে আমাকে বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কাউকে মন্দিরের ভেতর থেকে আমার সাথে কথা বলতে শুনলাম| সেই মানুষটি তখনও আমার পাশে দাঁড়িয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকটি আমার পাশে দাঁড়িয়ে ছিল এবং আমি শুনলাম, ঘরের ভেতর থেকে এক জন আমার সঙ্গে কথা বলছে।