Ezekiel 43:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তারা নিজেদের জেনা ও নিজেদের বাদশাহ্দের লাশ আমার কাছ থেকে দূর করুক, তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তারা তাদের ব্যভিচার এবং তাদের রাজাদের মৃতদেহ আমার সামনে থেকে দূর করুক, তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তাহারা আপনাদের ব্যভিচার ও আপনাদের রাজাদের শব আমা হইতে দূর করুক, তাহাতে আমি চিরকাল তাহাদের মধ্যে বাস করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তাহারা আপনাদের ব্যভিচার ও আপনাদের রাজাদের শব আমা হইতে দূর করুক, তাহাতে আমি চিরকাল তাহাদের মধ্যে বাস করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তারা আমার কাছ থেকে তাদের প্রতিমাপূজা ও তাদের রাজাদের মৃতদেহ দূর করুক; তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তারা আমার কাছ থেকে তাদের মূর্তিপূজা ও তাদের বাদশাহ্দের লাশ দূর করুক; তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তারা অলীক মূর্তিপূজায় বিরত হবে এবং তাদের রাজন্যবর্গের মৃতদেহ এখানে কবর দেওয়া বন্ধ করবে । তাই যদি করে, তাহলে তাদের মাঝে আমি অনন্তকাল বাস করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তারা তাদের যৌন পাপ তাদের রাজাদের মৃতদেহ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাক্, তাহলে আমি চির কাল তাদের সঙ্গে বাস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তারা তাদের অবিশ্বস্ততা এবং রাজাদের মৃতদেহ আমার থেকে দূরে রাখুক তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।