Ezekiel 44:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইসরাইল যখন বিপথে গিয়েছিল, তাদের মূর্তিগুলোর পিছনে চলার জন্য আমাকে ছেড়ে বিপথে গিয়েছিল, তখন যে লেবীয়রা আমার কাছ থেকে দূরে গিয়েছিল, তারা নিজ নিজ গুনাহ্‌ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ইস্রায়েলীরা যখন বিপথে গিয়েছিল তখন তাদের সঙ্গে যে লেবীয়েরা আমাকে ছেড়ে তাদের প্রতিমাগুলির পিছনে ঘুরে বেরিয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তাদের পাপের ফল তাদের বহন করতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদিগের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবীয়গণ আমা হইতে দূরে গিয়াছিল, তাহারা আপন আপন পাপ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবীয়গণ আমা হইতে দূরে গিয়াছিল, তাহারা আপন আপন পাপ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘ইস্রায়েলীয়েরা যখন বিপথে গিয়েছিল তখন তাদের সংগে যে লেবীয়েরা আমাকে ছেড়ে তাদের প্রতিমাগুলোর পিছনে ঘুরে বেড়িয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তাদের পাপের ফল তাদের বহন করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘বনি-ইসরাইলরা যখন বিপথে গিয়েছিল তখন তাদের সংগে যে লেবীয়রা আমাকে ছেড়ে তাদের মূর্তিগুলোর পিছনে ঘুরে বেড়িয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তাদের গুনাহের ফল তাদের বহন করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, আমি সেই সমস্ত লেবীয়দের শাস্তি দেব, যারা বাদবাকী ইসরায়েলীদের সঙ্গে আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল এবং অলীক মূর্তি পূজায় মেতেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ইস্রায়েল আমাকে ছেড়ে বিপথে গেলে লেবীয়রাও আমাকে পরিত্যাগ করেছিল| ইস্রায়েল তাদের মূর্ত্তিদের অনুসরণ করার জন্য আমায় ত্যাগ করেছিল| লেবীয়রা তাদের সেই পাপের শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে লেবীয়রা আমার কাছ থেকে দূরে গিয়েছিল, ইস্রায়েল তখন বিপথে গিয়েছিল, তাদের মূর্তির কাছে যাওয়ার জন্য আমাকে ছেড়ে, তারা এখন তাদের পাপ বহন করবে।