Ezekiel 44:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তারা আমার পবিত্র স্থানের পরিচারক হবে, এবাদতখানার সকল দ্বারে পরিদর্শক ও এবাদতখানার পরিচারক হবে; তারা লোকদের জন্য পোড়ানো-কোরবানী ও অন্য কোরবানী করবে এবং তাদের পরিচর্যা করতে তাদের সম্মুখে দণ্ডায়মান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তারা আমার উপাসনার স্থানের পরিচারক হবে, মন্দিরের দ্বারের দায়িত্বে থাকবে ও পরিচারক হবে; তারা লোকদের জন্য হোমবলি ও অন্য বলির পশু বধ করবে এবং তাদের পরিচর্যার জন্য তাদের সামনে দাঁড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা আমার ধর্ম্মধামে পরিচারক হইবে, গৃহের সকল দ্বারে পরিদর্শক ও গৃহের পরিচারক হইবে; তাহারা প্রজাগণের জন্য হোমবলি ও অন্য বলি হনন করিবে, এবং তাহাদের পরিচর্য্যা করিতে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা আমার ধর্মধামের পরিচারক হইবে, গৃহের সকল দ্বারে পরিদর্শক ও গৃহের পরিচারক হইবে; তাহারা প্রজাগণের জন্য হোমবলি ও অন্য বলি হনন করিবে, এবং তাহাদের পরিচর্যা করিতে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও উপাসনা-ঘরের ফটকগুলো রক্ষার ভার পেয়ে ও সেখানে কাজ করে তারা আমার ঘরের সেবা-কাজ করতে পারবে। তারা পোড়ানো-উৎসর্গের পশু জবাই করতে ও লোকদের জন্য উৎসর্গের অনুষ্ঠান করতে পারবে এবং লোকদের সেবা করবার জন্য তাদের সামনে দাঁড়াতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো রক্ষার ভার পেয়ে ও সেখানে কাজ করে তারা আমার ঘরের এবাদত-কাজ করতে পারবে। তারা পোড়ানো-কোরবানীর পশু জবাই করতে ও লোকদের জন্য কোরবানী দিতে পারবে এবং লোকদের সেবা করবার জন্য তাদের সামনে দাঁড়াতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মন্দিরের দেউড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং মন্দিরের অন্যান্য কাজ কর্মের দায়িত্ব পালন করে আমার সেবা করতে পারে। জনসাধারণ বলি উৎসর্গ ও হোমের বলি উৎসর্গের জন্য যে পশু আনবে সেগুলিকে বলিদান করার কাজ তারা করতে পারবে এবং মন্দিরে উপাসকদের সেবার দায়িত্বে তাদের নিয়োগ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পবিত্র স্থানের পরিচর্যা করার জন্য লেবীয়দের মনোনীত করা হয়েছিল| তারা মন্দিরের প্রবেশের দরজাগুলি পাহারা দিত, মন্দিরে সেবা করত| তারা উৎসর্গের জন্যে পশুবলি দিত এবং প্রজাদের জন্য হোমবলি উৎসর্গ করত| প্রজাদের সাহায্য ও সেবা করার জন্য তাদের বেছে নেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার মন্দিরে সেবা করবে, ঘরের সব দরজায় পাহারাদার এবং ঘরের সেবক হবে। তারা প্রজাদের জন্য হোমবলি এবং অন্য বলি হত্যা করবে এবং তাদের সেবা করতে তাদের সামনে দাঁড়াবে।