Ezekiel 44:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মূর্তিগুলোর সাক্ষাতে তারা লোকদের পরিচর্যা করতো এবং ইসরাইল-কুলের অপরাধজনক বিঘ্ন স্বরূপ হত; সেজন্য আমি তাদের বিরুদ্ধে আমার হাত তুললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; তারা নিজ নিজ গুনাহ্‌ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা প্রতিমাগুলির সামনে লোকদের সেবা করেছে এবং ইস্রায়েল কুলকে পাপে ফেলছে, সেইজন্য আমি তাদের বিরুদ্ধে আমার হাত তুলেছি যেন তারা নিজেদের পাপের ফলভোগ করে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পুত্তলিগণের সাক্ষাতে তাহারা প্রজাগণের পরিচর্য্যা করিত এবং ইস্রায়েল-কুলের অপরাধজনক বিঘ্নস্বরূপ হইত; সেই জন্য আমি তাহাদের বিরুদ্ধে আপন হস্ত তুলিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন; তাহারা আপন আপন পাপ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পুত্তলিগণের সাক্ষাতে তাহারা প্রজাগণের পরিচর্যা করিত এবং ইস্রায়েল-কুলের অপরাধজনক বিঘ্নস্বরূপ হইত; সেই জন্য আমি তাহাদের বিরুদ্ধে আপন হস্ত তুলিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন; তাহারা আপন আপন পাপ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা প্রতিমাগুলোর সামনে লোকদের সেবা করেছে এবং ইস্রায়েল জাতিকে পাপে ফেলেছে, সেইজন্য আমি প্রভু সদাপ্রভু শপথ করেছি যে, তাদের পাপের ফল তাদের বহন করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা মূর্তিগুলোর সামনে লোকদের সেবা করেছে এবং ইসরাইল জাতিকে গুনাহে ফেলেছে, সেইজন্য আমি আল্লাহ্‌ মালিক কসম খেয়েছি যে, তাদের গুনাহের ফল তাদের বহন করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যেহেতু তারা অলীক মূর্তি উপাসনার কাজ পরিচালনা করেছিল এবং ইসরায়েলীদের পাপের পথে নিয়ে গিয়েছিল, সেইহেতু, আমি সর্বাধিপতি প্রভু সুনিশ্চিত শপথ করে বলছি, শাস্তি তারা পাবেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ লেবীয়রা প্রজাদের আমার বিরুদ্ধে পাপ করতে সাহায্য করেছিল| তারা লোকদের মূর্ত্তি পূজোয সাহায্য করেছিল! তাই আমি তাদের বিরুদ্ধে এই প্রতিশ্রুতি করছি: ‘তাদের পাপের জন্য তারা শাস্তি ভোগ করবে|’” প্রভু আমার সদাপ্রভুই এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কারণ তাদের মুর্তিদের সামনে তারা প্রজাদের সেবা করত, তারা ইস্রায়েল কুলের অপরাধজনক বাধা হত; তাই আমি আমার হাত তাদের শপথ, প্রতিজ্ঞার বিরুদ্ধে তুললাম, এটা প্রভু সদাপ্রভু বলেন; যে তারা তাদের পাপ বহন করবে।