Ezekiel 44:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার উদ্দেশে ইমামের কাজ করতে তারা আমার কাছে আসবে না; এবং আমার পবিত্র দ্রব্যগুলোর, বিশেষত আমার অতি পবিত্র দ্রব্যগুলোর কাছে আসবে না, কিন্তু নিজেদের অপমান ও নিজেদের কৃত জঘন্য কাজের ভার বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যাজক হিসেবে আমার পরিচর্যা করার জন্য আমার কাছে আসবে না কিংবা আমার কোনও পবিত্র অথবা মহাপবিত্র জিনিসের কাছে আসতে পারবে না, তাদের ঘৃণ্য কাজের লজ্জা তাদের বহন করতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার উদ্দেশে যাজকীয় কর্ম্ম করিতে তাহারা আমার নিকটবর্ত্তী হইবে না; এবং আমার পবিত্র দ্রব্য সকলের, বিশেষতঃ আমার অতি পবিত্র দ্রব্য সকলের নিকটে আসিবে না, কিন্তু আপনাদের অপমান ও আপনাদের কৃত জঘন্য ক্রিয়ার ভার বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার উদ্দেশে যাজকীয় কর্ম করিতে তাহারা আমার নিকটবর্তী হইবে না; এবং আমার পবিত্র দ্রব্য সকলের, বিশেষতঃ আমার অতি পবিত্র দ্রব্য সকলের নিকটে আসিবে না, কিন্তু আপনাদের অপমান ও আপনাদের কৃত জঘন্য ক্রিয়ার ভার বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পুরোহিত হিসাবে আমার সেবা করবার জন্য আমার কাছে আসবে না কিম্বা আমার কোন পবিত্র কিম্বা মহাপবিত্র জিনিসের কাছে আসতে পারবে না; তাদের জঘন্য আচার-ব্যবহারের লজ্জা তাদের বহন করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ইমাম হিসাবে আমার এবাদত-কাজ করবার জন্য আমার কাছে আসবে না কিংবা আমার কোন পবিত্র কিংবা মহাপবিত্র জিনিসের কাছে আসতে পারবে না; তাদের জঘন্য আচার-ব্যবহারের লজ্জা তাদের বহন করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হিসাবে তারা আমার সেবা করতে পারবে না কিম্বা আমার কাছে যা কিছু পূতঃ পবিত্র তার কাছাকাছি পর্যন্ত তারা যেতে পারবে না কিম্বা মহাপবিত্র স্থানে তারা প্রবেশাধিকার পাবে না। তাদের জঘন্য অনাচারের এই হল শাস্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমার উদ্দেশ্যে যাজকীয কাজ করার জন্য লেবীয়রা আমার কাছে নৈবেদ্য নিয়ে আসবে না| তারা আমার পবিত্র কোন কিছুরই কাছে আসবে না| তারা তাদের জঘন্য কাজকর্মগুলির লজ্জা বহন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার কাছে আসবে না যাজকীয় কাজ করতে এবং আমার পবিত্র, অতি পবিত্র জিনিস সকলের কাছে আনবে না, কিন্তু তাদের দোষ ও তাদের করা জঘন্য কাজের ভার বহন করবে।