Ezekiel 44:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বনি-ইসরাইল যখন আমাকে ছেড়ে বিপথে গিয়েছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় ইমামেরা আমার পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য রক্ষা করতো, তারাই আমার পরিচর্যা করার জন্য আমার কাছে আসবে এবং আমার উদ্দেশে চর্বি ও রক্ত কোরবানী করার জন্য আমার সম্মুখে দণ্ডায়মান হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু ইস্রায়েল সন্তানগণ যখন আমাকে ছেড়ে বিপথে গিয়েছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার উপাসনার স্থানে বিশ্বস্ততার সঙ্গে তাদের কর্তব্য করেছে, তারাই আমার পরিচর্যা করার জন্য আমার কাছে আসতে পারবে; আমার উদ্দেশে চর্বি ও রক্ত উৎসর্গ করার জন্য আমার সামনে দাঁড়াতে পারবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েল-সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্ম্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্য্যা করণার্থে আমার নিকটবর্ত্তী হইবে, এবং আমার উদ্দেশে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েল-সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্যা করণার্থে আমার নিকটবর্তী হইবে, এবং আমার উদ্দেশে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু ইস্রায়েলীয়েরা যখন আমার কাছ থেকে বিপথে গিয়েছিল তখন সাদোকের বংশের যে লেবীয়েরা পুরোহিত হিসাবে আমার ঘরে বিশ্বস্তভাবে তাদের কর্তব্য করেছে তারাই আমার সেবা-কাজ করতে আমার কাছে আসতে পারবে; তারা চর্বি ও রক্ত উৎসর্গ করবার জন্য আমার সামনে দাঁড়াতে পারবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু বনি-ইসরাইলরা যখন আমার কাছ থেকে বিপথে গিয়েছিল তখন সাদোকের বংশের যে লেবীয়রা ইমাম হিসাবে আমার ঘরে বিশ্বস্তভাবে তাদের কর্তব্য করেছে তারাই আমার এবাদত-কাজ করতে আমার কাছে আসতে পারবে; তারা চর্বি ও রক্ত কোরবানী দেবার জন্য আমার সামনে দাঁড়াতে পারবে। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, ইসরায়েল জাতির অবশিষ্ট লোকেরা যেদিন আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেদিন কিন্তু লেবী গোষ্ঠীর সাদোক বংশের পুরোহিতেরা আমাকে ত্যাগ করেনি। তারা আমার মন্দিরে নিষ্ঠাভরে আমার সেবার কাজ অব্যাহত রেখেছিল। সুতরাং একমাত্র তারাই প্রত্যক্ষভাবে আমার সেবা করবে, আমার কাছে এসে বলির শোণিত ও মেদ আমার সামনে উৎসর্গ করার অধিকার একমাত্র তাদেরই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকরা সবাই লেবী পরিবারগোষ্ঠীর হলেও ইস্রায়েলের প্রজারা আমার থেকে তাদের মুখ ফিরিয়ে নিলে কেবল সাদোক পরিবারের যাজকরাই আমার পবিত্র স্থানের যত্ন নিত| তাই কেবল সাদোকের উত্তর পুরুষরাই আমার জন্য নৈবেদ্য উৎসর্গ করবে| তারা মেদ ও রক্ত উৎসর্গ করতে আমার সামনে দাঁড়াবে|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং লেবীয় যাজকেরা, সাদোকের সন্তানেরা যারা আমার মন্দিরের সব কর্তব্য পূর্ণ করত তখন ইস্রায়েল-সন্তানরা আমাকে ছেড়ে বিপথে গিয়েছিল, তারাও আমার সেবা করার জন্য আমার কাছে আসবে এবং আমার উদ্দেশ্যে মেদ ও রক্ত উৎসর্গ করার জন্য আমার সামনে দাঁড়াবে। এটা প্রভু সদাপ্রভু বলেন।