Ezekiel 44:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারাই আমার পবিত্র স্থানে প্রবেশ করবে এবং তারাই আমার পরিচর্যা করার জন্য আমার টেবিলের কাছে আসবে ও আমার রক্ষণীয় রক্ষা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারাই কেবল আমার উপাসনার স্থানে ঢুকতে পারবে; তারাই কেবল আমার পরিচর্যা করার জন্য আমার টেবিলের কাছে আসতে পারবে ও আমার রক্ষণীয় রক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারাই আমার ধর্ম্মধামে প্রবেশ করিবে, এবং তাহারাই আমার পরিচর্য্যা করণার্থে আমার মেজের নিকটে আসিবে, ও আমার রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারাই আমার ধর্মধামে প্রবেশ করিবে এবং তাহারাই আমার পরিচর্যা করণার্থে আমার মেজের নিকটে আসিবে, ও আমার রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারাই কেবল আমার ঘরে ঢুকতে পারবে; কেবল তারাই আমার সেবা-কাজের জন্য আমার টেবিলের কাছে আসতে পারবে এবং তারাই আমার ঘরের সমস্ত কাজ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারাই কেবল আমার ঘরে ঢুকতে পারবে; কেবল তারাই আমার এবাদত-কাজের জন্য আমার টেবিলের কাছে আসতে পারবে এবং তারাই আমার ঘরের সমস্ত কাজ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র তারাই আমার মন্দিরে প্রবেশ করবে, আমার বেদীর সামনে এসে পরিচর্যা করবে এবং মন্দিরের উপাসনা পরিচালনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা আমার পবিত্র স্থানে প্রবেশ করবে আর আমাকে সেবা করবার জন্য আমার টেবিলের কাছে আসবে| আমি তাদের হাতে যা দিয়েছি তারা তা রক্ষা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার মন্দিরে ঢুকবে এবং তারাই আমার আরাধনা করার জন্য আমার মেজের কাছে আসবে, আমার প্রতি তাদের কর্তব্য পূর্ণ করবে।