Ezekiel 44:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভিতরের প্রাঙ্গণের দ্বারে প্রবেশ করার সময়ে তারা মসীনার পোশাক পরবে; ভিতরের প্রাঙ্গণের সকল দ্বারে ও গৃহের মধ্যে পরিচর্যা করার সময় তাদের শরীরে ভেড়ার লোমের কাপড় উঠবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ভিতরের উঠানের দ্বারগুলি দিয়ে তারা যখন ঢুকবে তখন তাদের মসিনার পোশাক পরতে হবে; ভিতরের উঠানের দ্বারগুলির কাছে কিংবা মন্দিরের মধ্যে পরিচর্যা করার সময় তারা কোনও পশমের পোশাক পরতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্তঃপ্রাঙ্গণের দ্বারে প্রবেশ করিবার সময়ে তাহারা মসীনার বস্ত্র পরিধান করিবে; অন্তঃপ্রাঙ্গণের সকল দ্বারে ও গৃহমধ্যে পরিচর্য্যা করিবার সময় তাহাদের গাত্রে মেষলোমের বস্ত্র উঠিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্তঃপ্রাঙ্গণের দ্বারে প্রবেশ করিবার সময়ে তাহারা মসীনার বস্ত্র পরিধান করিবে; অন্তঃপ্রাঙ্গণের সকল দ্বারে ও গৃহমধ্যে পরিচর্যা করিবার সময় তাহাদের গাত্রে মেষলোমের বস্ত্র উঠিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘মসীনার পোশাক পরে তারা ভিতরের উঠানের ফটকগুলো দিয়ে ঢুকবে; ভিতরের উঠানের ফটকগুলোর কাছে কিম্বা উপাসনা-ঘরের মধ্যে সেবা-কাজের সময় তারা কোন পশমের পোশাক পরতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘মসীনার পোশাক পরে তারা ভিতরের উঠানের দরজাগুলো দিয়ে ঢুকবে; ভিতরের উঠানের দরজাগুলোর কাছে কিংবা বায়তুল-মোকাদ্দসের মধ্যে এবাদত-কাজের সময় তারা কোন পশমের পোশাক পরতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরের উঠোনের দেউড়ি পার হবার সময় তাদের সূতি বস্ত্র পরতে হবে। ভিতরের উঠোনে কিম্বা মন্দিরে যখন তারা কাজ করবে তখন পশমের তৈরী কোন কিছু যেন তাদের পরণে না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাঙ্গণের দরজা দিয়ে ভেতরে ও মন্দিরে প্রবেশ করার সময় তারা যেন মসীনার কাপড় পরে এবং ভিতরের প্রাঙ্গণের দরজায় ও মন্দিরে সেবা করার সময় তারা যেন পশমের তৈরী কোন কিছু না পরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এটা হবে যখন তারা ভেতরের উঠানের দরজা দিয়ে ঢুকবে, তারা মসীনার কাপড় পরবে; ভেতরের উঠানের সব দরজা ও ঘরের মধ্যে পরিচর্য্যা করবার দিন তাদের গায়ে মেষলোমের কাপড় পরবে না।