Ezekiel 44:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মস্তকে মসীনার পাগড়ী ও কটীদেশে মসীনার জাঙ্গিয়া থাকবে; ঘাম হয় এমন কিছুই তারা পরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মাথায় মসিনার পাগড়ি থাকবে এবং তারা মসিনার জাঙিয়া পরবে। যাতে ঘাম হয় এমন কোনও কাপড় তারা পরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মস্তকে মসীনার শিরোভূষণ ও কটীদেশে মসীনার জাঙ্ঘিয়া থাকিবে, তাহারা ঘর্ম্মজনক কিছুতে বন্ধকটি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মস্তকে মসীনার শিরোভূষণ ও কটিদেশে মসীনার জাঙ্গিয়া থাকিবে, তাহারা ঘর্মজনক কিছুতে বন্ধকটি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মাথায় মসীনার পাগড়ী থাকবে এবং তারা মসীনার জাংগিয়া পরবে; যাতে ঘাম হয় এমন কাপড় তারা পরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মাথায় মসীনার পাগড়ী থাকবে এবং তারা মসীনার জাংগিয়া পরবে; যাতে ঘাম হয় এমন কাপড় তারা পরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যাতে ঘেমে না ওঠে সেইজন্যই তাদের মাথায় বাঁধতে হবে সূতির পাগড়ী, পরতে হবে সূতির পাজামা। কিন্তু কোন কোমর বন্ধনী বাঁধতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মাথায় মসীনার পাগড়ী বাঁধবে ও মসীনার জাঙ্গিযা পরবে এবং এমন কিছু পরবে না যাতে ঘাম হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মাথায় মসীনার পাগড়ী ও কোমরে মসীনার জাঙ্ঘিয়া থাকবে, তারা ঘাম দেয় এমন পোশাক পরবে না।