Ezekiel 44:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তারা বাইরের প্রাঙ্গণে, অর্থাৎ লোকদের কাছে বাইরের প্রাঙ্গণে বের হবে, তখন নিজেদের পরিচর্যার পোশাকগুলো ত্যাগ করে পবিত্র কুঠরীতে রেখে দেবে এবং অন্য কাপড় পরবে; নিজেদের ঐ পোশাক দিয়ে লোকদেরকে পবিত্র করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন বাইরের উঠানে থাকা লোকদের কাছে যাবে তখন পরিচর্যার জন্য তারা যে পোশাক পরেছিল তা খুলে পবিত্র ঘরে রেখে অন্য পোশাক পরবে, যাতে তাদের পোশাকের ছোঁয়ায় লোকেরা আমার উদ্দেশ্যে আলাদা না হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তাহারা বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্য্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরীতে রাখিয়া দিবে, এবং অন্য বস্ত্র পরিধান করিবে; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তাহারা বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরিতে রাখিয়া দিবে, এবং অন্য বস্ত্র পরিধান করিবে; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যখন বাইরের উঠানে থাকা লোকদের কাছে যাবে তখন সেবা-কাজের জন্য তারা যে পোশাক পরেছিল তা খুলে পবিত্র কামরায় রেখে অন্য কাপড়-চোপড় পরবে, যাতে তাদের পোশাকের ছোঁয়ায় লোকেরা আমার উদ্দেশ্যে আলাদা হয়ে না যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যখন বাইরের উঠানে থাকা লোকদের কাছে যাবে তখন এবাদত-কাজের জন্য তারা যে পোশাক পরেছিল তা খুলে পবিত্র কামরায় রেখে অন্য কাপড়-চোপড় পরবে, যাতে তাদের পোশাকের ছোঁয়ায় লোকেরা পবিত্র হয়ে না যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাইরের উঠোনে জনসাধারণের কাছে যাবার আগে তাকে মন্দিরের পোষাক পবিত্র কক্ষে ছেড়ে রেখে যেতে হবে। অন্য পোষাক পরে তাদের লোকদের কাছে যেতে হবে যাতে ঐ পবিত্র পোষাকের জন্য লোকদের কোন ক্ষতি না হয় ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাইরের প্রাঙ্গণে লোকদের কাছে যাবার সময় পরিচর্যা করাকালীন যে কাপড় পরতে হয় তা ছেড়ে ফেলবে| ঐ কাপড়গুলি পবিত্র ঘরেই রেখে আসবে এবং অন্য কাপড় পরবে| এই ভাবে তারা লোকদের পবিত্র কাপড়গুলির স্পর্শ লাভ করতে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা বাইরের উঠানের দিকে যাবে, লোকেদের কাছে বাইরের উঠানে বার হবে, তারা তাদের পরিচর্য্যার পোশাক খুলে পবিত্র ঘরে রেখে দেবে এবং অন্য পোশাক পরবে; তাই তারা ঐ পোশাক দিয়ে লোকদেরকে পবিত্র করবে না।