Ezekiel 44:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাথা মুণ্ডন করবে না ও চুল লম্বা হতে দেবে না, কেবল মাথার চুল ছোট করে কাটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তাদের মাথার চুল তারা কামিয়ে ফেলবে না কিংবা চুল বড়ো রাখবে না কিন্তু চুল ছোটো করে কাটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তাদের মাথার চুল তারা কামিয়ে ফেলবে না কিম্বা চুল লম্বা রাখবে না কিন্তু চুল ছোট করে কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তাদের মাথার চুল তারা কামিয়ে ফেলবে না কিংবা চুল লম্বা রাখবে না কিন্তু চুল ছোট করে কাটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা মাথার চুল সম্পূর্ণ কামিয়েও ফেলবে না আবার বেশী লম্বাও হতে দেবে না, স্বাভাবিক রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই যাজকরা তাদের মাথা কামিয়ে ফেলবে না অথবা চুলও লম্বা করবে না| তা করলে মনে হবে তারা দুঃখিত, প্রভুকে সেবা করার সুযোগ পেয়ে তারা আনন্দিত নয়| যাজকরা কেবল চুল কাটতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মাথা ন্যাড়া করবে না, বা চুল লম্বা করে ঝুলিয়ে রাখবে না, কিন্তু মাথার চুল কাটবে।