Ezekiel 44:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বিধবাকে কিংবা পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করবে না, কিন্তু ইসরাইল-কুলজাত কুমারী কন্যাকে, কিংবা ইমামের বিধবাকে বিয়ে করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিধবাকে কিংবা পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করবে না; তারা কেবল ইস্রায়েল কুলের কুমারীকে অথবা যাজকের বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বিধবাকে কিম্বা পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলজাত অনূঢ়া কন্যাকে, কিম্বা যাজকের বিধবাকে বিবাহ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বিধবাকে কিম্বা পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলজাত অনূঢ়া কন্যাকে, কিম্বা যাজকের বিধবাকে বিবাহ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিধবা কিম্বা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোককে তারা বিয়ে করবে না; তারা কেবল ইস্রায়েল জাতির কুমারী মেয়েদের কিম্বা পুরোহিতের বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিধবা কিংবা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোককে তারা বিয়ে করবে না; তারা কেবল ইসরাইল জাতির অবিবাহিতা মেয়েদের কিংবা ইমামের বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিবাহ বিচ্ছিন্না নারীকে কোন পুরোহিত বিবাহ করতে পারবে না। একমাত্র ইসরায়েলী কুমারী কন্যা অথবা অপর কোন পুরোহিতের বিধবা নারীকেই সে বিবাহ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা কখনই বিধবা বা ত্যাগপত্র দেওয়া হয়েছে এমন কোন মহিলাকে বিয়ে করবে না| তারা কেবল ইস্রায়েল পরিবারেরই কোন কুমারীকে বিয়ে করতে পারে অথবা এমন কোন বিধবাকে যার মৃত স্বামী যাজক ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিধবাকে বা বিয়ে পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করতে পারবে না, কিন্তু শুধুমাত্র ইস্রায়েল কুলের কুমারী মেয়ে বা বিধবাকে বিয়ে করবে যে আগে যাজককে বিয়ে করেছিল।