Ezekiel 44:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আমার লোকদেরকে পবিত্র ও সাধারণ বস্তুর প্রভেদ শিক্ষা দেবে এবং পাক ও নাপাকের প্রভেদ জানাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার লোকদের পবিত্র ও সাধারণের পার্থক্যের বিষয়ে শিক্ষা দেবে এবং শুচি ও অশুচির মধ্যে কেমন করে পার্থক্য করতে হয় তা দেখিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আমার প্রজাগণকে পবিত্র ও সামান্য বস্তুর প্রভেদ শিক্ষা দিবে, এবং শুচি ও অশুচির প্রভেদ জানাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আমার প্রজাগণকে পবিত্র ও সামান্য বস্তুর প্রভেদ শিক্ষা দিবে, এবং শুচি ও অশুচির প্রভেদ জানাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উদ্দেশ্যে যা আলাদা করা হয়েছে ও যা আলাদা করা হয় নি তার মধ্যে পার্থক্য কি তা তারা আমার লোকদের শিক্ষা দেবে এবং কোন্‌টা শুচি ও কোন্‌টা অশুচি তা তাদের দেখিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা পবিত্র করা হয়েছে ও যা পবিত্র করা হয় নি তার মধ্যে পার্থক্য কি তা তারা আমার বান্দাদের শিক্ষা দেবে এবং কোন্‌টা পাক ও কোন্‌টা নাপাক তা তাদের দেখিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা আমার প্রজাদের পবিত্র ও অপবিত্রের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবে। আচার-আনুষ্ঠানিকভাবে শুচি ও অশুচির মধ্যে পার্থক্যটি শিখিয়ে পড়িয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকরা অবশ্যই আমার লোকদের পবিত্র ও সধারণ জিনিসের মধ্যে প্রভেদ কি তা শিক্ষা দেবে| কোনটি শুচি, কোনটি অশুচি তা জানতেও তারা অবশ্য লোকদের সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমার লোকদেরকে পবিত্র ও অপবিত্রের মধ্যে তফাতের বিষয় শিক্ষা দেবে, তারা তাদেরকে জানাবে শুচি এবং অশুচি কি।