Ezekiel 44:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঝগড়া হলে তারা বিচারের জন্য উপস্থিত হবে; আমার সকল শাসনানুসারে বিচার নিষ্পন্ন করবে; এবং আমার সমস্ত ঈদে আমার শরীয়ত ও আমার বিধিগুলো পালন করবে এবং আমার বিশ্রামবারগুলো পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কোনও বিতর্ক হলে, যাজকেরা বিচারকের ভূমিকা পালন করবে এবং আমার বিধান অনুসারে সিদ্ধান্ত নেবে। আমার সমস্ত পর্বগুলির জন্য তারা আমার বিধান ও বিধিসকল পালন করবে, এবং আমার বিশ্রামদিনগুলির পবিত্রতা রক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে; আমার সকল শাসনানুসারে বিচার নিষ্পন্ন করিবে; এবং আমার সমস্ত পর্ব্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে, এবং আমার বিশ্রামদিন সকল পবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে; আমার সকল শাসনানুসারে বিচার নিষপন্ন করিবে; এবং আমার সমস্ত পর্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে, এবং আমার বিশ্রামদিন সকল পবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কোন মামলা-মকদ্দমা হলে পুরোহিতেরা বিচারকের কাজ করবে এবং আমার নির্দেশ অনুসারে তার রায় দেবে। আমার নির্দিষ্ট করা সব পর্বগুলোর জন্য তারা আমার আইন-কানুন ও নিয়মগুলো পালন করবে এবং বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কোন মামলা-মকদ্দমা হলে ইমামেরা বিচারকের কাজ করবে এবং আমার নির্দেশ অনুসারে তার রায় দেবে। আমার নির্দিষ্ট করা সব ঈদগুলোর জন্য তারা আমার শরীয়ত ও নিয়মগুলো পালন করবে এবং বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আইনগত ব্যাপারে বিবাদ বাধলে পুরোহিতেরাই আমার বিধান অনুসারে বিবাদ নিষ্পত্তি করবে। আমার নিয়ম-কানুন বা বিধি-বিধান অনুসারে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে, পবিত্রভাবে সাব্বাথ পালন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা বিচারসভায় বিচারক হবে; প্রজাদের বিচার করার সময় আমার বিধি অনুসরণ করবে| তারা আমার সমস্ত পর্বে আমার বিধি নিয়মগুলি পালন করবে| তারা আমার বিশ্রামের বিশেষ দিনকে সম্মান করবে ও তা পবিত্রভাবে যাপন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার আইন মেনে বিচার করবে এবং আমার সব পর্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সব পালন করবে এবং আমার বিশ্রামবার পবিত্ররূপে পালন করবে।