Ezekiel 44:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কোন মৃত লোকের লাশের কাছে গিয়ে নিজেদের নাপাক করবে না, কেবল পিতা বা মাতা, পুত্র বা কন্যা, ভাই বা অনূঢ়া বোনের জন্য তারা নাপাক হতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজক কোনও মৃত ব্যক্তির কাছে গিয়ে নিজেকে অশুচি করবে না; কিন্তু যদি সেই মৃত ব্যক্তি তার মা অথবা বাবা, ছেলে অথবা মেয়ে, ভাই অথবা অবিবাহিত বোন হয়, তাহলে সে নিজেকে অশুচি করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কোন মৃত লোকের শবের নিকটে গিয়া আপনাদিগকে অশুচি করিবে না, কেবল পিতা কি মাতা, পুত্র কি কন্যা, ভ্রাতা কি অনূঢ়া ভগিনীর জন্য তাহারা অশুচি হইতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কোন মৃত লোকের শবের নিকটে গিয়া আপনাদিগকে অশুচি করিবে না, কেবল পিতা কি মাতা, পুত্র কি কন্যা, ভ্রাতা কি অনূঢ়া ভগিনীর জন্য তাহারা অশুচি হইতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘পুরোহিত কোন মৃত লোকের কাছে গিয়ে নিজেকে অশুচি করবে না; কিন্তু মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই কিম্বা অবিবাহিতা বোনের জন্য নিজেকে অশুচি করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘ইমাম কোন মৃত লোকের কাছে গিয়ে নিজেকে নাপাক করবে না; কিন্তু মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই কিংবা অবিবাহিতা বোনের জন্য নিজেকে নাপাক করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা কোন শব স্পর্শ করে আচারগত ভাবে অশৌচ পালন করবে না, তবে তা যদি তার পিতামাতা, তার সন্তান বা ভাই বা তার অবিবাহিত বোন হয়, তাহলে তাকে অশৌচ পালন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে নিজেদের অশুচি করবে না| কিন্তু মৃত ব্যক্তি যদি তাদের বাবা, মা, পুত্র, কন্যা, ভাই অথবা অবিবাহিত বোন হয় তবে তারা অশুচি হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কোন মরা লোকের কাছে গিয়ে অশুচি হবে না, কেবল বাবা কি মা, ছেলে কি মেয়ে, ভাই কি অবিবাহিতা বোনের জন্য তারা অশুচি হতে পারে।