Ezekiel 44:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেদিন সে বায়তুল-মোকাদ্দসের মধ্যে পরিচর্যা করার জন্য পবিত্র স্থানে অর্থাৎ অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করবে, সেদিন নিজের জন্য গুনাহ্-কোরবানী করবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যেদিন সে পরিচর্যা করার জন্য মন্দিরের ভিতরের উঠানে যাবে সেদিন তাকে নিজের জন্য পাপার্থক বলি উৎসর্গ করতে হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে দিন সে ধর্ম্মধামের মধ্যে পরিচর্য্যা করণার্থে ধর্ম্মধামে অর্থাৎ অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করিবে, সেই দিন আপনার জন্য পাপার্থক বলি উৎসর্গ করিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে দিন সে ধর্মধামের মধ্যে পরিচর্যা করণার্থে ধর্মধামে অর্থাৎ অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করিবে, সেই দিন আপনার জন্য পাপার্থক বলি উৎসর্গ করিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যেদিন সে সেবা-কাজের জন্য উপাসনা-ঘরের ভিতরের উঠানে যাবে সেই দিন তাকে নিজের জন্য পাপ-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যেদিন সে এবাদত-কাজের জন্য বায়তুল-মোকাদ্দসের ভিতরের উঠানে যাবে সেই দিন তাকে নিজের জন্য গুনাহের কোরবানী দিতে হবে। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাকে মন্দিরের ভিতরের উঠোনে যেতে হবে এবং শুচি হবার জন্য বলি উৎসর্গ করতে হবে যাতে সে আবার মন্দিরে সেবা করতে পারে। এই কথা আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে সেই পবিত্রস্থানে ফিরে যেতে পারে কিন্তু যেদিন সে পবিত্রস্থানের পরিচর্যা করতে ভেতরের প্রাঙ্গণে যাবে, সেই দিন তাকে নিজের জন্য পাপার্থক বলি উৎসর্গ করতে হবে|” প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিন আসার আগে সে মন্দিরে আসবে ভেতরের উঠানে প্রবেশ করবে মন্দিরে সেবা করার জন্য, সে দিন সে তার পাপের জন্য বলি উৎসর্গ করবে, এটা প্রভুসদাপ্রভু বলেন।