Ezekiel 44:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের একটি অধিকার হবে, আমিই তাদের অধিকার; তোমরা ইসরাইলের মধ্যে তাদেরকে কোন অধিকার দেবে না, আমিই তাদের অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজকদের সম্পত্তি বলতে কেবল আমিই থাকব। তোমরা ইস্রায়েলের মধ্যে তাদের কোনও সম্পত্তি দেবে না; আমিই তাদের সম্পত্তি হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের এক অধিকার হইবে, আমিই তাহাদের অধিকার; তোমরা ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে কোন স্বত্ব দিবে না, আমিই তাহাদের স্বত্ব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের এক অধিকার হইবে, আমিই তাহাদের অধিকার; তোমরা ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে কোন স্বত্ব দিবে না, আমিই তাহাদের স্বত্ব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘পুরোহিতদের সম্পত্তি বলতে কেবল আমিই থাকব। তোমরা ইস্রায়েলীয়েরা তোমাদের দেশে তাদের কোন সম্পত্তি দেবে না; আমিই হব তাদের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘ইমামদের সম্পত্তি বলতে কেবল আমিই থাকব। তোমরা বনি-ইসরাইলরা তোমাদের দেশে তাদের কোন সম্পত্তি দেবে না; আমিই হব তাদের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা তাদের উত্তরাধিকারের লভ্য অংশস্বরূপ এই পৌরহিত্যের পদমর্যাদা ভোগ করবে যে মর্যাদায় অধিকার আমি বংশপরম্পরায় ইসরায়েলের হাতে তুলে দিয়েছি। ইসরায়েল দেশের কোন সম্পত্তি তারা ভোগ করবে না, আমিই হলাম তাদের সর্বস্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়দের অধিকারে যে জমি আছে তার সম্বন্ধে: আমিই তাদের সম্পত্তি; তুমি ইস্রায়েলের লেবীয়দের কোন সম্পত্তি দেবে না| ইস্রায়েলে আমিই তাদের আধিকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই তাদের অধিকার হবে, আমি তাদের অধিকার হব; তাই তোমার ইস্রায়েলের মধ্যে তাদেরকে কোন সম্পত্তি দেবে না, আমি তাদের সম্পত্তি।