Ezekiel 44:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শস্য-উৎসর্গ, গুনাহ্‌-কোরবানী ও দোষ-কোরবানী তাদের খাদ্য হবে এবং ইসরাইলের মধ্যে সমস্ত বর্জিত দ্রব্য তাদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য-নৈবেদ্য, পাপার্থক-নৈবেদ্য ও দোষার্থক-নৈবেদ্য তাদের খাবার হবে, এবং ইস্রায়েল দেশে সদাপ্রভুর উদ্দেশে দেওয়া প্রত্যেকটি জিনিসই তাদের হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি তাহাদের খাদ্য হইবে, এবং ইস্রায়েলের মধ্যে সমস্ত বর্জ্জিত দ্রব্য তাহাদের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি তাহাদের খাদ্য হইবে, এবং ইস্রায়েলের মধ্যে সমস্ত বর্জিত দ্রব্য তাহাদের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শস্য-উৎসর্গ, পাপ-উৎসর্গ ও দোষ-উৎসর্গের জিনিস খাবে; ইস্রায়েল দেশে সদাপ্রভুর উদ্দেশে দেওয়া প্রত্যেকটি জিনিসই তাদের হবে; সেগুলো ছাড়িয়ে আনা যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শস্য-কোরবানী, গুনাহের কোরবানী ও দোষের কোরবানীর জিনিস খাবে; ইসরাইল দেশে মাবুদের উদ্দেশে দেওয়া প্রত্যেকটি জিনিসই তাদের হবে; সেগুলো ছাড়িয়ে আনা যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শস্য নৈবেদ্য, পাপস্খালক ও প্রায়শ্চিত্তের নৈবেদ্য এবং মানত পূরণের নৈবেদ্য হবে পুরোহিতদের আহার্য এবং ইসরায়েলের মধ্যে যা কিছু আমার উদ্দেশ্যে পৃথক করে সরিয়ে রাখা হবে, সব কিছুই হবে তাদের প্রাপ্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শস্য নৈবেদ্য, পাপার্থক নৈবেদ্য ও দোষার্থক নৈবেদ্য খাবার জন্য পাবে| ইস্রায়েলের লোকে প্রভুকে যা কিছুই দেয় তা তাদেরই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নৈবেদ্য খাবে, পাপের জন্য বলি, দোষের জন্য বলি তাদের খাদ্য হবে এবং ইস্রায়েলের মধ্যে সব মজুত দ্রব্য তাদের হবে।