Ezekiel 44:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শাসনকর্তা বলে কেবল শাসনকর্তাই মাবুদের সম্মুখে আহার করার জন্য এর মধ্যে বসবেন; তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়ে ভিতরে আসবেন ও সেই পথ দিয়ে বাইরে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র শাসনকর্তাই দ্বারের মধ্যে বসে সদাপ্রভুর সামনে খেতে পারবে। তিনি দ্বারের বারান্দার পথ দিয়ে ভিতরে আসবেন এবং একই পথ দিয়ে বাইরে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যক্ষ বলিয়া কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন; তিনি এই দ্বারের বারাণ্ডার পথ দিয়া ভিতরে আসিবেন, ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যক্ষ বলিয়া কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন; তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়া ভিতরে আসিবেন, ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবলমাত্র শাসনকর্তাই ফটকের মধ্যে বসে সদাপ্রভুর সামনে খেতে পারবে। সে শেষের কামরা দিয়ে ফটকে ঢুকবে আর একই পথ দিয়ে বের হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবলমাত্র শাসনকর্তাই দরজার মধ্যে বসে মাবুদের সামনে খেতে পারবে। সে শেষের কামরা দিয়ে দরজায় ঢুকবে আর একই পথ দিয়ে বের হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে একমাত্র শাসনক্ষমতায় অধিষ্ঠিত রাজাই সেখানে যেতে পারবে, আমার সান্নিধ্যে বসে পবিত্র প্রসাদ গ্রহণ করবে। সে অলিন্দের শেষপ্রান্ত দিয়ে দেউড়ির ভিতরে প্রবেশ করবে এবং সেই পথ দিয়েই বেরিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবল শাসকরা প্রভুর সামনে ভোজ খাবার সময় তার দরজায় বসতে পারে| সে অবশ্যই প্রবেশ পথের বারান্দা দিয়ে প্রবেশ করবে এবং সেই পথ দিয়েই বাইরে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের অধ্যক্ষ সদাপ্রভুর সামনে বসে খাওয়ার জন্য ঢুকবে; সে এই দরজার বারান্দার পথ দিয়ে ভেতরে আসবেন এবং সেই পথ দিয়ে বাইরে যাবেন।