Ezekiel 44:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত প্রথমে পাকা শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই ইমামদের হবে; এবং তোমরা নিজ নিজ ছানা ময়দার অগ্রিমাংশ ইমামকে দেবে, তা করলে নিজ নিজ বাড়িতে দোয়া অবস্থিতি করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব ফসলের অগ্রিমাংশের সবচেয়ে ভালো অংশ এবং তোমাদের সমস্ত বিশেষ উপহারগুলি যাজকদের হবে। তোমাদের নতুন ময়দার অগ্রিমাংশ তোমরা তাদের দেবে যেন তোমাদের পরিবারের উপর আশীর্বাদ থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত আশুপক্ব শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ, এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে; এবং তোমরা আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীর্ব্বাদ অবস্থিতি করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত আশুপক্ব শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে; এবং তোমরা আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীর্বাদ অবস্থিতি করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে কাটা সব রকম ফসলের সবচেয়ে ভাল অংশটা এবং তোমাদের সমস্ত উপহারগুলো পুরোহিতদের হবে। তোমাদের নতুন ময়দার প্রথম অংশ তোমরা তাদের দেবে যাতে তোমাদের পরিবারের উপর আশীর্বাদ থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে কাটা সব রকম ফসলের সবচেয়ে ভাল অংশটা এবং তোমাদের সমস্ত উপহারগুলো ইমামদের হবে। তোমাদের নতুন ময়দার প্রথম অংশ তোমরা তাদের দেবে যাতে তোমাদের পরিবারের উপর দোয়া থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম ফসলের উৎকৃষ্ট অংশ এবং আমার উদ্দেশে নিবেদিত সব কিছুই পাবে পুরোহিতেরা। লোকেরা যখনই রুটি করবে তখনই তাদের প্রথম রুটি নৈবেদ্যরূপে পুরোহিতকে দেবে এবং আমার আশীর্বাদে তাদের গৃহে বর্ষিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফসল তোলার পর, সমস্ত রকম শষ্যের প্রথম অংশ যাজকদের হয়| তোমরা ও তোমাদের প্রথম শষ্যের ভাগ যাজকদের দেবে| একাজ তোমাদের গৃহে আশীর্বাদ আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব আগামী দিনের র পাকা শষ্যের মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সব উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সবই যাজকদের হবে এবং তোমার নিজেদের খাবারের অগ্রিমাংশ যাজককে দেবে, সেটা করলে তোমাদের ঘর আশীর্বাদ যুক্ত হবে।