Ezekiel 44:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি উত্তরদ্বারের পথে আমাকে এবাদতখানার সম্মুখে আনলেন; তাতে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, মাবুদের বায়তুল-মোকাদ্দস মাবুদের প্রতাপে পরিপূর্ণ হল; তখন আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই ব্যক্তি উত্তর দ্বারের পথে আমাকে মন্দিরের সামনে আনলেন। আমি দেখলাম সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর মন্দির পরিপূর্ণ, আর আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি উত্তরদ্বারের পথে আমাকে গৃহের সম্মুখে আনিলেন; তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল; তখন আমি উপুড় হইয়া পড়িলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি উত্তরদ্বারের পথে আমাকে গৃহের সম্মুখে আনিলেন; তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল; তখন আমি উবুড় হইয়া পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই মানুষটি আমাকে উত্তর ফটকের পথ দিয়ে উপাসনা-ঘরের সামনে নিয়ে আসলেন। আমি দেখলাম সদাপ্রভুর ঘরটা তাঁর মহিমায় ভরে গেছে; তখন আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই মানুষটি আমাকে উত্তর দরজার পথ দিয়ে বায়তুল-মোকাদ্দসের সামনে নিয়ে আসলেন। আমি দেখলাম মাবুদের ঘরটা তাঁর মহিমায় ভরে গেছে; তখন আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আমাকে উত্তরের দেউড়ি দিয়ে মন্দিরের সামনে নিয়ে গেলেন। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম, প্রভু পরমেশ্বরের জ্যোতির্ময় বিভূতিতে মন্দির পরিপূর্ণ। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষ আমাকে উত্তর দিকের দরজা দিয়ে মন্দিরের সামনে আনল| আমি দেখলাম প্রভুর মহিমায় মন্দির ভরে উঠেছে, আমি উপুড় হয়ে মাটিতে প্রণাম করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে উত্তর দিকে দরজার পথে আমাকে ঘরের সামনে আনলেন। তাই আমি দেখলাম এবং দেখ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল এবং আমি উপুড় হয়ে পড়লাম।