Ezekiel 44:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তোমরা খৎনা-না-করানো অন্তর ও খৎনা-না-করানো মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদেরকে আমার পবিত্র স্থানে থাকতে ও আমার সেই এবাদতখানা নাপাক করতে ভিতরে আনয়ন করেছ, তোমরা আমার উদ্দেশে খাবার, চর্বি ও রক্ত কোরবানী করেছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করেছ, তোমাদের সকল জঘন্য কাজ ছাড়াও তা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সমস্ত ঘৃণ্য কাজের অতিরিক্ত, তোমরা আমার উপাসনার স্থানে মাংসে ও হৃদয়ে অচ্ছিন্নত্বক বিদেশিদের নিয়ে এসেছ, আমার মন্দিরকে অপবিত্র করেছ, তোমরা আমার উদ্দেশে খাবার, চর্বি ও রক্ত উৎসর্গ করেছ আর আমার নিয়ম ভেঙেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তোমরা অচ্ছিন্নত্বক্ হৃদয় ও অচ্ছিন্নত্বক্ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্ম্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমরা আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়া ইহা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তোমরা অচ্ছিন্নত্বক্ হৃদয় ও অচ্ছিন্নত্বক্ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমরা আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়াও ইহা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের অন্যান্য জঘন্য আচার-ব্যবহারের সংগে তোমরা আমার কাছে খাবার, চর্বি ও রক্ত উৎসর্গ করবার সময় অন্তর ও দেহে সুন্নত-না-করানো বিদেশীদের আমার ঘরে এনে আমার ঘর অপবিত্র করেছ এবং তাদের কাজের মধ্য দিয়ে তোমরা আমার ব্যবস্থা বাতিল করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের অন্যান্য জঘন্য আচার-ব্যবহারের সংগে তোমরা আমার কাছে খাবার, চর্বি ও রক্ত কোরবানী দেবার সময় অন্তর ও শরীরে খৎনা-না-করানো বিদেশীদের আমার ঘরে এনে আমার ঘর অপবিত্র করেছ এবং তাদের কাজের মধ্য দিয়ে তোমরা আমার ব্যবস্থা বাতিল করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ বে-সুন্নত বিদেশীদের তারা মন্দিরে ঢুকতে দিয়ে আমার মন্দির অপবিত্র করেছে। যারা আমায় মানে না তারা আমার সামনে বলির শোণিত ও মেদ উৎসর্গ করার সময় আমার মন্দিরে প্রবেশ করেছে। এইভাবে আমার প্রজারা জঘন্য অনাচার করে আমার সঙ্গে তাদের পবিত্র চুক্তি ভঙ্গ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বিদেশীদের আমার মন্দিরে এনেছ আর সেই লোকরা প্রকৃতভাবে সুন্নত ছিল না- তারা নিজেদের সম্পূর্ণভাবে আমাকে দেয়নি| এই ভাবে তোমরা আমার মন্দির অপবিত্র করেছ| তোমরা চুক্তি ভেঙ্গে জঘন্য কাজ করেছ আর তারপর রুটি, চর্বি ও রক্তে নৈবেদ্য আমাকে দিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অচ্ছিন্নত্বক হৃদয় ও অচ্ছিন্নত্বক মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদেরকে আমার মন্দিরে থাকতে ও আমার সেই ঘর অপবিত্র করতে ভেতরে এনেছো, তোমার আমার উদ্দেশ্যে ভক্ষ্য মেদ ও রক্ত উৎসর্গ করেছ, আর তোমরা তোমাদের সব জঘন্য কাজের দ্বারা আমার নিয়ম ভেঙ্গেছো।