Ezekiel 44:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার পবিত্র বিষয়গুলোর রক্ষণীয় রক্ষা কর নি; কিন্তু নিজেদের ইচ্ছামতে আমার পবিত্র স্থানের রক্ষণীয়ের রক্ষক নিযুক্ত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পবিত্র জিনিসগুলির প্রতি তোমাদের যে কর্তব্য করবার কথা তা না করে আমার উপাসনার স্থানের দায়িত্ব তোমরা অন্যদের হাতে তুলে দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার পবিত্র বিষয়সমূহের রক্ষণীয় রক্ষা কর নাই; কিন্তু আপনাদের ইচ্ছামতে আমার ধর্ম্মধামে রক্ষণীয়ের রক্ষক নিযুক্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার পবিত্র বিষয়সমূহের রক্ষণীয় রক্ষা কর নাই; কিন্তু আপনাদের ইচ্ছামতে আমার ধর্মধামে রক্ষণীয়ের রক্ষক নিযুক্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পবিত্র জিনিসগুলোর প্রতি তোমাদের যে কর্তব্য করবার কথা তা না করে আমার ঘরের ভার তোমরা অন্যদের হাতে তুলে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পাক-পবিত্র জিনিসগুলোর প্রতি তোমাদের যে কর্তব্য করবার কথা তা না করে আমার ঘরের ভার তোমরা অন্যদের হাতে তুলে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মন্দিরের পবিত্র আচার অনুষ্ঠান পালনের দায়িত্ব তারা নিজেরা না নিয়ে বিদেশীদের হাতে তুলে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার পবিত্র বিষয়গুলির পবিত্রতা রক্ষা করনি| না, তোমরা বিদেশীদের উপরে আমার পবিত্র স্থানের দায়িত্ব দিয়েছ|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রতি দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী কাজ করো নি তার পরিবর্তে তোমাদের ইচ্ছামত আমার মন্দিরে রক্ষক নিযুক্ত করেছ।