Ezekiel 44:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, বনি-ইসরাইলদের মধ্যে যেসব বিজাতীয় লোক আছে, তাদের মধ্যে খৎনা-না-করানো অন্তর ও খৎনা-না-করানো মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার পবিত্র স্থানে প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, মাংসে ও হৃদয়ে অচ্ছিন্নত্বক কোনও বিদেশি আমার উপাসনার স্থানে ঢুকতে পারবে না, এমনকি, ইস্রায়েলীদের মধ্যে বাস করা বিদেশিরাও পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যে সকল বিজাতীয় লোক আছে, তাহাদের মধ্যে অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার ধর্ম্মধামে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যে সকল বিজাতীয় লোক আছে, তাহাদের মধ্যে অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার ধর্মধামে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিদেশীদের অন্তর ও দেহের সুন্নত করানো হয় নি তারা আমার ঘরে ঢুকতে পারবে না; এমন কি, ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা বিদেশীরাও পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বিদেশীদের অন্তর ও শরীরের খৎনা করানো হয় নি তারা আমার ঘরে ঢুকতে পারবে না; এমন কি, বনি-ইসরাইলদের মধ্যে বাস করা বিদেশীরাও পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু ঘোষণা করছি যে কোন বে-সুন্নত বিদেশী, যারা আমাকে মানে না, তারা কেউ আমার মন্দিরে প্রবেশ করতে পারবে না। এমন কি ইসরায়েলীদের মাঝে বসবাস করে যে সমস্ত বিদেশী, তারাও মন্দিরে প্রবেশ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “যে বিদেশী প্রকৃত অর্থে সুন্নত নয়, সে আমার মন্দিরে আসবে না- এমনকি ইস্রায়েলের মধ্যে স্থায়ীভাবে বাসকারী কোন বিদেশীও নয়| তাকে অবশ্যই সুন্নত হতে হবে এবং মন্দিরে আসার আগে সে যেন নিজেকে সম্পূর্ণভাবে আমার হাতে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, ইস্রায়েল-সন্তানদের মধ্যে অমান্যকারী হৃদয় ও অচ্ছিন্নত্বক মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার মন্দিরে প্রবেশ করবে না।