Ezekiel 45:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐফার ও বাৎ-এর একই মাপ হবে; বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ, ঐফাও হোমরের দশ ভাগের এক ভাগ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঐফা ও বাৎ-এর মাপ সমান হবে, এক বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ এবং এক ঐফা হোমরের দশ ভাগের এক ভাগ; এই দুটোই মাপা হবে হোমরের অনুসারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐফার ও বাতের একই পরিমাণ হইবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐফার ও বাতের একই পরিমাণ হইবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐফা ও বাৎ-এর মাপ সমান হবে; এক বাৎ হোমরের দশ ভাগের একভাগ এবং এক ঐফাও হোমরের দশ ভাগের এক ভাগ; এই দু’টাই মাপা হবে হোমর অনুসারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐফা ও বাৎ-এর মাপ সমান হবে; এক বাৎ হোমরের দশ ভাগের একভাগ এবং এক ঐফাও হোমরের দশ ভাগের এক ভাগ; এই দু’টাই মাপা হবে হোমর অনুসারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুকনো জিনিস মাপার ‘এফা’ আর তরল জিনিস মাপার ‘বাথ’ এক হওয়া চাই। ‘হোমের’ হবে এর মানদণ্ড। মাপের অনুপাত নীচে দেওয়া হলঃ 1 হোমের = 10 এফা = 10 বাথ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐফার (শুকনো জিনিস মাপার জন্য পাত্র) ও বাত (তরল জিনিস মাপার পাত্র) এর মাপ যেন এক হয়| বাত ও ঐফা যেন উভয়েই যেন 1/10 হোমার হয়| ঐ মাপগুলি যেন হোসরের মাপ অনুসারেই হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐফার ও বাতের একই পরিমাণ হবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, তাদের পরিমাণ হোমরের অনুরূপ হবে।