Ezekiel 45:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই উপহার উৎসর্গ করবে; তোমরা গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ ও যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা এই বিশেষ উপহার উৎসর্গ করবে: গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ এবং যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই উপহার উৎসর্গ করিবে; তোমরা গোমের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ, ও যবের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই উপহার উৎসর্গ করিবে; তোমরা গমের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ, ও যবের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তোমরা উপহার হিসাবে যা দেবে তা হল: তোমাদের সমস্ত গমের ষাট ভাগের এক ভাগ, সমস্ত যবের ষাট ভাগের এক ভাগ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তোমরা উপহার হিসাবে যা দেবে তা হল: তোমাদের সমস্ত গমের ষাট ভাগের এক ভাগ, সমস্ত যবের ষাট ভাগের এক ভাগ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত মাপের ভিত্তিতে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করতে হবে: গম: মোট ফসলের 1/60 ভাগ বার্লি: মোট ফসলের 1/60 ভাগ জলপাই তেল: গাছ থেকে সংগৃহীত ফলের 1/60 ভাগ (‘বাথ’ দিয়ে এই তেল মাপবে: 10 বাথ = 1 হোমের = 1 কোর) ভেড়া: ইসরায়েলের চারণভূমি থেকে প্রতি 200টি থেকে 1টি ভেড়া। তোমাদের আনতে হবে শস্য নৈবেদ্য, হোমবলির ও স্বস্ত্যয়ন বলির জন্য পশু, যাতে তোমাদের পাপ মার্জনা হয়। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই বিশেষ নৈবেদ্যগুলি তোমরা অবশ্যই দেবে: প্রত্যেক হোসর গম থেকে 1/6 ঐফা গম দাও| প্রত্যেক হোসর বার্লি থেকে 1/6 ঐফা বার্লি দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার এই অবদান অবশ্যই দেবে; তোমার প্রত্যেক গমের হোমের থেকে ঐফার ষষ্ঠাংশ ও প্রত্যেক যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে।