Ezekiel 45:15 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের জলসিক্ত ভূমিতে চরে, এমন ছাগল-ভেড়ার পাল থেকে দুই শত ভেড়ার মধ্যে একটি ভেড়া দেবে; লোকদের জন্য কাফ্ফারা করার জন্য তা-ই শস্য-উৎসর্গের, পোড়ানো-কোরবানীর ও মঙ্গল-কোরবানীর জন্য হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল দেশের মধ্যে ভালো জমিতে চরে এমন প্রতি দুশো মেষের মধ্যে একটি মেষ দেবে। লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এগুলি শস্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির জন্য ব্যবহার করা হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের জলসিক্ত ভূমিতে চরে, এমন মেষাদিপাল হইতে দুই শত মেষের মধ্যে এক মেষ; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাই ভক্ষ্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির নিমিত্ত হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের জলসিক্ত ভূমিতে চরে, এমন মেষাদিপাল হইতে দুই শত মেষের মধ্যে এক মেষ; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাই ভক্ষ্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির নিমিত্ত হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল দেশের মধ্যে ভাল জমিতে চরে এমন প্রতি দু’শো ছাগল-ভেড়া থেকে একটা বাচ্চা দেবে। লোকদের পাপ ঢাকা দেবার জন্য এগুলো শস্য-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের জন্য ব্যবহার করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল দেশের মধ্যে ভাল জমিতে চরে এমন প্রতি দু’শো ছাগল-ভেড়া থেকে একটা বাচ্চা দেবে। লোকদের গুনাহ্ ঢাকা দেবার জন্য এগুলো শস্য-কোরবানী, পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানীর জন্য ব্যবহার করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের চারণ ভূমিতে চরে এমন প্রতিটি 200 মেষ থেকে একটি করে মেষ| “এই বিশেষ নৈবেদ্যগুলি শস্য নৈবেদ্য, হোমবলির নৈবেদ্য ও সহভাগীতার নৈবেদ্যর জন্য| এইসব নৈবেদ্য লোকদের শুচি করবার জন্য|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের জলপূর্ণ ভূমিতে চরে, এমন মেষ পাল থেকে দুশো প্রাণীর মধ্যে এক মেষ অথবা ছাগল; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে সেটাই যে কোনো হোমবলি অথবা মঙ্গলার্থক বলির জন্য ব্যবহৃত হবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।