Ezekiel 45:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈদে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইসরাইল-কুলের সমস্ত উৎসবে, পোড়ানো-কোরবানী এবং খাদ্য ও পেয়-নৈবেদ্য কোরবানী করা শাসনকর্তার কর্তব্য হবে; তিনি ইসরাইল-কুলের জন্য কাফ্‌ফারা করার জন্য গুনাহ্‌-কোরবানী ও শস্য-উৎসর্গ এবং পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাসনকর্তার কর্তব্য হবে অমাবস্যায় ও বিশ্রামবারে, সমস্ত উৎসবে হোমবলি, শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা। তিনি ইস্রায়েল কুলের পাপের প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পর্ব্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইস্রায়েল-কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং ভক্ষ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা অধ্যক্ষের কর্ত্তব্য হইবে; তিনি ইস্রায়েল-কুলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে পাপার্থক বলি ও ভক্ষ্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পর্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইস্রায়েল-কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং ভক্ষ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা অধ্যক্ষের কর্তব্য হইবে; তিনি ইস্রায়েল-কুলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে পাপার্থক বলি ও ভক্ষ্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তার কর্তব্য হবে সব পর্ব, অমাবস্যা ও বিশ্রাম দিনের জন্য, অর্থাৎ ইস্রায়েল জাতির নির্দিষ্ট সমস্ত পর্বের জন্য পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস যোগান দেওয়া। সে ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গ, শস্য-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের জিনিস যোগান দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তার কর্তব্য হবে সব ঈদ, অমাবস্যা ও বিশ্রাম দিনের জন্য, অর্থাৎ ইসরাইল জাতির নির্দিষ্ট সমস্ত ঈদের জন্য পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীর জিনিস যোগান দেওয়া। সে ইসরাইল জাতির গুনাহ্‌ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানী, শস্য-কোরবানী, পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানীর জিনিস যোগান দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতি অমাবস্যায়, সাব্বাথে ও অন্যান্য সমস্ত উৎসবে, পালা-পার্বণে এই শাসকের কর্তব্য হবে, হোমবলির পশু, শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্যের উপকরণ যোগান দেওয়া। তাঁকে দিতে হবে প্রায়শ্চিত্তের নৈবেদ্য, শস্য নৈবেদ্য এবং হোমবলি ও স্বস্ত্যয়ন বলির নৈবেদ্যের উপকরণ, যাতে সমগ্র ইসরায়েলী প্রজার পাপের স্খালন হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বিশেষ পবিত্র দিনের জন্য যা প্রয়োজন তা অবশ্যই শাসক দেবে| শাসক অবশ্যই উৎসবের দিনগুলির জন্য, অমাবস্যা ও নিস্তারপর্বের জন্য, এবং ইস্রায়েলের পরিবারের সমস্ত বিশেষ উৎসবের জন্য হোমবলি, শস্য নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর যোগান দেবে| ইস্রায়েল পরিবারকে পবিত্র করার জন্য যে পাপার্থক নৈবেদ্য, শস্য নৈবেদ্য, হোমবলি ও সহভাগীতার নৈবেদ্যর প্রয়োজন তা অবশ্যই যোগাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পর্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইস্রায়েল কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং শস্য ও পানীয় নৈবেদ্য সরবরাহ করা নেতার কর্তব্য হবে; তিনি ইস্রায়েল কুলের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে পাপের বলি ও শস্য নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি প্রদান করবেন।