Ezekiel 45:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নিখুঁত একটি ষাঁড় নিয়ে পবিত্র স্থান পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি একটি নিখুঁত যুবা ষাঁড় নিয়ে উপাসনার স্থানকে শুচি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নির্দ্দোষ এক গোবৎস লইয়া ধর্ম্মধাম মুক্তপাপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নির্দোষ এক গোবৎস লইয়া ধর্মধাম শুচি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু আরও বলছি, তোমরা প্রথম মাসের প্রথম দিনে একটা খুঁতহীন যুবা ষাঁড় নিয়ে উপাসনা-ঘরটা শুচি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্ মালিক আরও বলছি, তোমরা প্রথম মাসের প্রথম দিনে একটা নিখুঁত যুবা ষাঁড় নিয়ে বায়তুল-মোকাদ্দস পাক-সাফ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বললেন, মাসের প্রথম দিনে একটি নিখুঁত বৃষ বলি দিয়ে মন্দিরকে শুচি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “প্রথম মাসের প্রথম দিনে তুমি একটি নিখুঁত ষাঁড় নেবে; মন্দির পবিত্র করতে তা ব্যবহার কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসে প্রথম দিনের তুমি পশুপাল থেকে নির্দোষ এক ষাঁড় নিয়ে পবিত্র স্থানের জন্য পাপের বলি নিষ্পন্ন করবে। আর