Ezekiel 45:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম সেই গুনাহ্-কোরবানীর রক্তের কিছু পরিমাণ নিয়ে এবাদতখানার চৌকাঠে, কোরবানগাহ্র সিঁড়ির চার প্রান্তে এবং ভিতরের প্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিছুটা নিয়ে মন্দিরের চৌকাঠে, বেদির উপরের অংশের চার কোণে এবং ভিতরের উঠানের দ্বারের বাজুতে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সেই পাপার্থক বলির, রক্তের কিয়দংশ লইয়া গৃহের চৌকাঠে, যজ্ঞবেদির সোপানের চারি প্রান্তে, এবং অন্তঃপ্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিয়দংশ লইয়া গৃহের চৌকাঠে, যজ্ঞবেদির সোপানের চারি প্রান্তে, এবং অন্তঃপ্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত পাপ-উৎসর্গের কিছু রক্ত নিয়ে উপাসনা-ঘরের দুই বাজুতে, বেদীর উপরের অংশের চার কোণায় ও ভিতরের উঠানের ফটকের দুই বাজুতে লাগাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম গুনাহের কোরবানীর কিছু রক্ত নিয়ে বায়তুল-মোকাদ্দসের দুই বাজুতে, কোরবানগাহের উপরের অংশের চার কোণায় ও ভিতরের উঠানের দরজার দুই বাজুতে লাগাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত এই প্রায়শ্চিত্তের বলির কিছুটা রক্ত নিয়ে মন্দিরের দরজার বাজুতে, বেদীর চারকোণের চারটি খুঁটিতে এবং ভিতরের প্রাঙ্গণে যাবার দেউড়ির থামগুলিতে মাখিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক পাপার্থক বলি থেকে কিছুটা রক্ত নিয়ে তা মন্দিরের চৌকাঠে, বেদীর চার কোণে এবং ভেতরের প্লাঙ্গনের দরজার চৌকাঠে লাগাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেই পাপের বলির রক্তের কিছুটা নিয়ে গৃহের চৌকাঠে, যজ্ঞবেদির সীমানার চারি কোনায় এবং ভিতরের উঠানের দরজার চৌকাঠে দেবে।