Ezekiel 45:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যে পাঁচ শত হাত লম্বা ও পাঁচ শত হাত চওড়া, চারদিকে চতুঙ্কোণ ভূমি পবিত্র স্থানের জন্য থাকবে; আবার তার বহির্ভাগে চারদিকে পঞ্চাশ হাত পরিমিত পরিসর থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর মধ্যে, 500 মাপকাঠি লম্বা ও 500 মাপকাঠি চওড়া একটি অংশ উপাসনার স্থানের জন্য থাকবে, তার চারপাশে 50 মাপকাঠি খোলা জায়গা থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মধ্যে পাঁচ শত [হস্ত] দীর্ঘ ও পাঁচ শত [হস্ত] প্রস্থ, চারিদিকে চতুষ্কোণ ভূমি ধর্ম্মধামের জন্য থাকিবে; আবার তাহার বহির্ভাগে চারিদিকে পঞ্চাশ হস্ত পরিমিত পরিসর থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মধ্যে পাঁচ শত [হস্ত] দীর্ঘ ও পাঁচ শত [হস্ত] প্রস্থ, চারিদিকে চতুষ্কোণ ভূমি ধর্মধামের জন্য থাকিবে; আবার তাহার বহির্ভাগে চারিদিকে পঞ্চাশ হস্ত পরিমিত পরিসর থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্য থেকে পাঁচশো মাপকাঠি লম্বা ও পাঁচশো মাপকাঠি চওড়া একটা অংশ উপাসনা-ঘরের জন্য থাকবে; তার চারপাশে পঞ্চাশ হাত খোলা জায়গা থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্য থেকে পাঁচশো মাপকাঠি লম্বা ও পাঁচশো মাপকাঠি চওড়া একটা অংশ বায়তুল-মোকাদ্দসের জন্য থাকবে; তার চারপাশে পঞ্চাশ হাত খোলা জায়গা থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পবিত্র এলাকার মধ্যে মন্দিরের জন্য থাকবে একটি চতুষ্কোণ ভূমি যার চারদিকই হবে দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাত। এর চারিদিক ঘিরে থাকবে পঞ্চাশ হাত চওড়া খোলা জায়গা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৈর্ঘ্যে ও প্রস্থে 500 হাত করে একটি চারকোণা জায়গা মন্দিরের জন্য ব্যবহার করা হবে| মন্দিরের চারধারে 50 হাত চওড়া একটি খোলা জায়গা থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মধ্যে পাঁচশো হাত দীর্ঘ ও পাঁচশো হাত প্রস্থ, চারদিকে চতুষ্কোণ ভূমি পবিত্র জায়গার জন্য থাকবে; আবার তার সীমানার চারিদিকে পঞ্চাশ হাত চওড়া।